বৃহস্পতিবার লঞ্চ হবে Moto G7 সিরিজের চারটি স্মার্টফোন: লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 13:18 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন
  • ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম দেখা যাবে

বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus

Photo Credit: DroidShout

বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন। আজ ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ব্রাজিলের সাও পাওলো শহরে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। কোম্পানির অফিশিয়াল FacebookTwitter পেজ থেকে সরাসরি এই ইভেন্ট দেখা যাবে। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে নিজের আগ্রহের কথা জানাতে পারেন।  

ইতিমধ্যেই এই চারটি স্মার্টফোনের ছবি, সম্ভাব্য স্পেসিফিকেশান ও দাম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে জানা গিয়েছে Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে। এটাই Moto G7 সিরিজের সবথেকে কম দামের স্মার্টফোন। সোনালি ও নীল রঙে পাওয়া যাবে Moto G7 Play। Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)। কালো ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে কালো ও সাদা রঙে পাওয়া যাবে Moto G7। নীল ও লাল রঙে পাওয়া যাবে Moto G7 Plus। শেষ দুটি ভেরিয়েন্টের দাম জানা না গেলেও সব থেকে বেশি দামে বিক্রি হবে Moto G7 Plus।

Advertisement

Moto G7 সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Moto G7 Plus সম্ভাব্য স্পেসিফিকেশান

Advertisement

Moto G7 Plus এ থাকবে একই 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Moto G7 Power সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Power ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Advertisement

Moto G7 Play সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Play এ থাকবে একই 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 2GB RAM আর 3,000mAh ব্যাটারি। বি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Play ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  2. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  3. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  4. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  5. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  6. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  7. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  8. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  9. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  10. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.