বৃহস্পতিবার লঞ্চ হবে Moto G7 সিরিজের চারটি স্মার্টফোন: লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?

বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন। আজ ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus।

বৃহস্পতিবার লঞ্চ হবে Moto G7 সিরিজের চারটি স্মার্টফোন: লঞ্চ ইভেন্ট সরাসরি দেখবেন কীভাবে?

Photo Credit: DroidShout

বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus

হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন
  • ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে
  • সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম দেখা যাবে
বিজ্ঞাপন

বৃহস্পতিবার লঞ্চ হতে পারে Moto G7 সিরিজের চারটি নতুন স্মার্টফোন। আজ ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে ব্রাজিলে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টে লঞ্চ হতে পারে Moto G7, Moto G7 Play, Moto G7 Power আর Moto G7 Plus। ব্রাজিলের সাও পাওলো শহরে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। কোম্পানির অফিশিয়াল Facebook ও Twitter পেজ থেকে সরাসরি এই ইভেন্ট দেখা যাবে। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে লগ ইন করে নিজের আগ্রহের কথা জানাতে পারেন।  

ইতিমধ্যেই এই চারটি স্মার্টফোনের ছবি, সম্ভাব্য স্পেসিফিকেশান ও দাম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে জানা গিয়েছে Moto G7 Play ফোনের দাম শুরু হচ্ছে 149 ইউরো (প্রায় 12,100 টাকা) থেকে। এটাই Moto G7 সিরিজের সবথেকে কম দামের স্মার্টফোন। সোনালি ও নীল রঙে পাওয়া যাবে Moto G7 Play। Moto G7 Power এর দাম শুরু হচ্ছে 209 ইউরো থেকে (প্রায় 16,900 টাকা)। কালো ও বেগুনি রঙে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে কালো ও সাদা রঙে পাওয়া যাবে Moto G7। নীল ও লাল রঙে পাওয়া যাবে Moto G7 Plus। শেষ দুটি ভেরিয়েন্টের দাম জানা না গেলেও সব থেকে বেশি দামে বিক্রি হবে Moto G7 Plus।

Moto G7 সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 এ থাকবে একটি 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Moto G7 Plus সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Plus এ থাকবে একই 6.24 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 3,000mAh ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Moto G7 Power সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Power এ থাকবে একই 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 3GB RAM আর 5,000mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং। ছবি তোলার জন্য থাকছে একটি 12 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Power ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

Moto G7 Play সম্ভাব্য স্পেসিফিকেশান

Moto G7 Play এ থাকবে একই 5.7 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 চিপসেট, 2GB RAM আর 3,000mAh ব্যাটারি। বি তোলার জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। লঞ্চের সময় Moto G7 Play ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »