লঞ্চের আগে ফাঁস হল Moto G8 Play ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 30 অগাস্ট 2019 16:49 IST
হাইলাইট
  • Moto G8 Play ফোনে থাকছে 4GB RAM
  • ফোনের ভিতরে Helio P70 আর Helio P60 চিপসেট
  • ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি

Moto G8 Play ফোনে থাকবে 4,000 mAh ব্যাটারি

মাস ছয় আগে Moto G7 সিরিজ লঞ্চ করেছিল Motorola। এবার Moto G8 সিরিজের স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করল। সম্প্রতি Moto G8 Play ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনের ভিতরে থাকবে MediaTek চিপসেট, HD+ ডিসপ্লে আর 4,000 mAh ব্যাটারি।

XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কয়েক মাসের মধ্যে লঞ্চ হবে Moto G8 সিরিজ। এই সিরিজে চারটি স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। এই ফোনগুলি হল Moto G8, Moto G8 Plus, Moto G8 Power আর Moto G8 Play। এবার Moto G8 Play সিরিজের স্পেসিফিকেশন সামনে এল।

XT2015-2, XT2016-1 অথবা XT2016-2 মডেল নম্বরে লঞ্চ হতে পারে Moto G8 Play। এই ফোনে থাকবে একটি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকপ্তে পারে একটি MediaTek Helio P60 অথবা Helio P70 চিপসেট। সাথে থাকতে পারে 4GB RAM আর 64GB স্টোরেজ। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর NFC সাপোর্ট।

Moto G8 Play ফোনের ভিতরে থাকতে পারে একটি 4,000 mAh ব্যাটারি। XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করবে Motorola।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  2. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  3. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  4. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
  5. Apple Pay অবশেষে ভারতে চালু হল, UPI-এর থেকে কতটা আলাদা জানুন
  6. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  7. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  8. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  9. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.