Motorola Edge 2026 অসাধারণ 50MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 জুন 2026 11:26 IST
হাইলাইট
  • Motorola Edge 2026 কম্প্যাক্ট 6.3 ইঞ্চি OLED স্ক্রিনের সঙ্গে এসেছে
  • সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে
  • Motorola Edge 2026 রান করে MediaTek Dimensity 7450 প্রসেসরে

Motorola Edge 2026 has a 50-megapixel selfie camera

Photo Credit: Motorola

Motorola Edge 2026 লঞ্চ হয়ে গেল। এটি একটি ফিচারসমৃদ্ধ আপার মিড-রেঞ্জ স্মার্টফোন, যা কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের (6.3 ইঞ্চির ডিসপ্লে) সঙ্গে এসেছে। এই ফোন MediaTek Dimensity 7450 প্রসেসর ব্যবহার করেছে। এতে IP68 + IP69 রেটিং থাকার ফলে জল বা ধুলো কোনও ক্ষতি করতে পারবে না। Motorola Edge 2026 মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে Dolby Atmos অডিও সাপোর্ট, স্টেরিও স্পিকার, ওয়্যারলেস চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ও 10MP 3x টেলিফটো লেন্স। এছাড়াও, ডিভাইসটি MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, NFC, ও ভাইব্রান্ট OLED ডিসপ্লে অফার করে।

Motorola Edge 2026 স্পেসিফিকেশন ও দাম

Motorola Edge 2026-এরর সামনে 6.3 ইঞ্চির ওলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 1.5K রেজোলিউশন, ও 5,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্র্যাচ ও আঘাত থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন আছে।বায়োমেট্রিক সেফটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

মোটোরোলা এজ 2026 ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও Sony LYTIA 710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ম্যাক্রো অপশনের সাথে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও 3x অপটিক্যাল জুমযুক্ত 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল (f/1.95 অ্যাপারচার) ক্যামেরা রয়েছে।

মোটোরোলার নতুন ফোনের সামনের এবং পিছনের ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7450 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ও পিক ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। চিপসেটের সাথে 8 জিবি LPDDR5x র‍্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজ যুক্ত।

ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে Wi-Fi 6, Bluetooth 5.4, জিপিএস, ডুয়াল ন্যানো সিম  ও USB Type-C অপশন আছে। এতে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকছে। ফোনটি 7.22 মিমি পুরু এবং ওজন 160 গ্রাম।

Advertisement

Motorola Edge 2026 বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রে উপলব্ধ। ফোনটির দাম 599.99 ডলার থেকে শুরু হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,200 টাকার সমান। এটি প্যানটোন মার্টিনি অলিভ কালার অপশনে বিক্রি হবে। মোটোরোলা ফোনটিকে ভারতে কবে লঞ্চ করতে পারে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.