Motorola Edge 70 Fusion-এর ওপেন সেল শুরু হল, 25,000 টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 12 মার্চ 2026 18:03 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Fusion প্রথম সেলে 2,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে
  • ফোনটি 68W ফাস্ট চার্জিং ও 7,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে

Motorola Edge 70 Fusion customers can avail of a Rs. 2,000 instant discount

Photo Credit: Motorola

Motorola Edge 70 Fusion গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ (মার্চ 12, বৃহস্পতিবার) ফোনটির ওপেন সেল আরম্ভ হয়েছে। এই মিড-রেঞ্জ স্মার্টফোন একঝাঁক দুর্দান্ত ফিচার্সের সাথে এসেছে। সংস্থা দাবি করছে, এটি বিশ্বের প্রথম 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা সেন্সর-যুক্ত মোবাইল ফোন। Motorola Edge 70 Fusion মডেলে 144Hz ট্রু কালার ডিসপ্লে, 68W ফাস্ট চার্জিং, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা,  Dolby Atmos সাউন্ড, ডুয়াল স্টেরিও স্পিকার, IP68 + IP69 রেটিং, ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 4K ভিডিও রেকর্ডিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ও 7,000mAh ব্যাটারির মতো বৈশিষ্ট্য বর্তমান।

Motorola Edge 70 Fusion দাম ও সেল অফার

Motorola Edge 70 Fusion-এর বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনের দাম ভারতে 26,999 টাকা রাখা হয়েছে। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। ICICI, HDFC, ও Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে ব্যবহারকারীরা 2,000 টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবে, ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে।

ফোনটি ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, এবং অন্যান্য পার্টনাল রিটেল স্টোরে পাওয়া যাচ্ছে। এটি তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে নাইলন ও লিনেন অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ আছে, যা আলাদা রকমের অনুভূতি দেবে।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের সামনে 6.8 ইঞ্চির কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 5,200 নিট পিক ব্রাইটনেস 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 144 হার্টজ রিফ্রেশ রেট, SGG আই কেয়ার ও HDR10+ সার্টিফিকেশন অফার করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Gorilla Glass 7i কভার আছে। Edge 70 Fusion দুর্দান্ত রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, এবং একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর নিয়ে গঠিত।

সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। মোটোরোলার নয়া ফোন Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে। ডিভাইসে Android 16 প্রি-ইনস্টল আছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19) এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Light and durable design
  • Bright and vibrant curved-edge display
  • Loud and immersive speakers
  • Capable primary camera
  • Good video capture capability
  • Decent macro camera
  • Bad
  • HDR10 support is missing
  • Poor ultrawide camera
  • Comes with plenty of preinstalled apps
 
KEY SPECS
Display 6.80-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5200mAh
OS Android Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা, বন্ধ হতে পারে সিম, এখনই জানুন কী করবেন
  2. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  3. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  4. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  5. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  6. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  7. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  8. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  9. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  10. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.