Motorola বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন Edge 70 Fusion দেশে আনল, ফাটাফাটি ফিচার্সে বাজিমাত

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 মার্চ 2026 14:35 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Fusion প্রথম ফোন যা 50MP Sony LYTIA 710 ক্যামেরা পেয়েছে
  • এটি 68W ফাস্ট চার্জিং ও 7,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • ফোনটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করে

Motorola Edge 70 Fusion comes with a 50-megapixel Sony LYTIA 710 primary rear camera

Photo Credit: Motorola

Motorola Edge 70 Fusion আজ ভারতে লঞ্চ হয়েছে। নতুন মিড-রেঞ্জ ফোনটি একাধিক আকর্ষণীয় ফিচার্সের সাথে এসেছে। স্মার্টফোনটির ডিজাইনে নাইলন ও লিনেন অনুপ্রাণিত টেক্সচার্ড ফিনিশ দেওয়া হয়েছে, যা পিছনের প্যানেলে আলাদা রকমের স্পর্শ ও অনুভূতি দেবে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন যা 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 ক্যামেরা পেয়েছে। Motorola Edge 70 Fusion মডেলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 144Hz ডিসপ্লে. IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 68W ফাস্ট চার্জিং, Dolby Atmos সাউন্ড, 7,000mAh ব্যাটারি, Moto ai ইন্টিগ্রেশন, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 4K ভিডিও শুটিং, ইত্যাদি।

Motorola Edge 70 Fusion দাম

Motorola Edge 70 Fusion-এর দাম ভারতে 26,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা ও 32,999 টাকা। তবে কোম্পানি HDFC ও Axis ব্যাংকের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়ার ফলে দাম 24,999 টাকায় নেমে আসবে।

মোটোরোলার নতুন ফোন তিনটি প্যানটোন কালার অপশনে উপলব্ধ। আজ ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আর্লি বার্ড সেল চলবে। অন্য দিকে, সমস্ত ক্রেতাদের জন্য মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, এবং অন্যান্য রিটেল স্টোরে মার্চ 12 থেকে ওপেন সেল শুরু হচ্ছে। 

Motorola Edge 70 Fusion স্পেসিফিকেশন ও ফিচার্স

মোটোরোলা এজ 70 ফিউশন ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। এতে  f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 30fps-এ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Motorola Edge 70 Fusion ফোনের সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, সুপার এইচডি 1.5K রেজোলিউশন (2,780 x 1,264 পিক্সেল), 5,200 নিট পিক ব্রাইটনেস, এবং 1,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট (গেমিং মোডে) সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্ক্র্যাচ থেকে রক্ষা করতে স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার আছে।

ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেবে। Edge 70 Fusion-এ স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসর আছে। এই ফোনের সাথে Nothing Phone 4a-এর প্রতিযোগিতা চলবে

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Light and durable design
  • Bright and vibrant curved-edge display
  • Loud and immersive speakers
  • Capable primary camera
  • Good video capture capability
  • Decent macro camera
  • Bad
  • HDR10 support is missing
  • Poor ultrawide camera
  • Comes with plenty of preinstalled apps
 
KEY SPECS
Display 6.80-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 13-megapixel
RAM 8GB, 12GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5200mAh
OS Android Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X300 FE ভারতে দুর্ধর্ষ ক্যামেরা, বড় ব্যাটারি, একঝাঁক ফিচার্সের সাথে লঞ্চ হল
  2. iPhone 17: বিশ্বে সবচেয়ে বেশি বিকোচ্ছে  এই 10 স্মার্টফোন, এক নম্বরে কে জানলে চমকে উঠবেন
  3. Vivo X300 Ultra ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরার সাথে লঞ্চ হল, ফোনেই DSLR-এর মতো ছবি
  4. WhatsApp থেকে আচমকা গায়েব জনপ্রিয় ফিচার, ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
  5. 3,000 টাকা ছাড়ে নতুন iQOO Neo 10 ফোনের সেল শুরু, 120W চার্জিং, 32MP সেলফি ক্যামেরা সহ সেরা ফিচার্স
  6. ফোন ঠিক কতটা চার্জ দিলে ব্যাটারি ভাল থাকবে? আসল সত্যি জানলে চমকে যাবেন
  7. ভুল নম্বরে রিচার্জ করলেও চিন্তা নেই, টাকা ফেরত দেবে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. iQOO 15T বিশাল 8,000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা, ও 100W সুপারফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হতে পারে
  9. Flipkart সেলে বিরাট অফার, 10,000 টাকা ছাড়ে Vivo X200T কেনার সুযোগ
  10. 6G ট্রায়ালে বড় সাফল্য, 5G-এর চেয়ে 10 গুণ স্পিড, ইন্টারনেটে আসছে বিপ্লব
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.