Motorola Edge 70 Fusion is said to feature world’s first 50MP Sony-LYT 710 sensor
Photo Credit: Motorola
Motorola Edge 70 Fusion মার্চের শুরুতে ভারতে অফিসিয়ালি লঞ্চ হওয়ার কথা শোনা যাচ্ছে৷ সংস্থাটি আগের সপ্তাহে ফোনের আগমনের বিষয়ে জানিয়েছিল৷ আর আজ নতুন টিজারের পাশাপাশি ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, ও ফিচার্স সম্পর্কিত একাধিক তথ্য প্রকাশ করেছে কোম্পানি৷ দাবি করা হয়েছে, এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হবে যা 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর ব্যবহার করছে৷ Motorola Edge 70 Fusion কোয়াড কার্ভড স্ক্রিনের সাথে আসছে৷ ডিভাইসে 5,200 নিট পিক ব্রাইটনেস, 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ও সমস্ত ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট মিলবে৷
মোটোরোলা এজ 70 ফিউশন-এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে চালু হয়েছে৷ সেখানে একাধিক তথ্য আপডেট করেছে কোম্পানি৷ এটি ফেব্রিক ফিনিশ (ভিগান লেদার) যুক্ত ব্যাক প্যানেলের সাথে তিন রঙের বিকল্পে বিক্রি হবে৷ ফোনের সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কার্ভড প্যানেল থাকবে৷ ডিসপ্লেটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, ও SGS আই প্রোটেকশন অফার করবে৷
Motorola Edge 70 Fusion স্মার্ট ওয়াটার টাচ 3.0 সাপোর্ট করবে৷ ফলে ভেজা আঙুলেও টাচ ঠিকমতো কাজ করবে৷ ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে বিশাল 7,000mAh ব্যাটারি৷ এটি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ টার্বোপাওয়ার চার্জার বাক্সের ভিতরে দেওয়া থাকবে৷ ব্যাটারিতে সিলিকন কার্বন প্রযুক্তির ব্যবহার হওয়ার ফলে ফোনের পুরুত্ব 7.99 মিমি রাখা সম্ভব হয়েছে৷
মোটোরোলার আসন্ন ফোন Edge 70 ও ফ্ল্যাগশিপ Signature মডেলের আদলে ডিজাইন করা হয়েছে৷ হ্যান্ডসেটের পিছনে চৌকো ক্যামেরা মডিউলের ভিতরে প্রতিটি সেন্সর ও এলইডি ফ্ল্যাশের জন্য আলাদা রিং রয়েছে৷ টিজার অনুসারে, এটি ট্রিপল ক্যামেরার সাথে আসছে৷ প্রাইমারি ক্যামেরায় কোয়াড পিক্সেল এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির 12-24 মিমি ফোকাল দৈর্ঘ্যসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT 710 ক্যামেরা সেন্সর থাকছে৷
Edge 70 Fusion ফোনের ফাঁস হওয়া মার্কেটিং রেন্ডার অনুসারে, এটি Snapdragon 7s Gen 4 প্রসেসরে রান করবে৷ এর সাথে 8 জিবি / 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশন মিলতে পারে৷ স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i কভার থাকতে পারে৷ নতুন ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড থাকবে৷
প্রসঙ্গত, পূর্বসূরি Motorola Edge 60 Fusion ভারতে 2025 সালের এপ্রিলে লঞ্চ হয়েছিল৷ Dimensity 7400 প্রসেসর চালিত এই ফোনের দাম 22,999 টাকা থেকে শুরু হয়ে 24,999 টাকা পর্যন্ত গিয়েছিল৷ আশা করা হচ্ছে যে, উত্তরসূরি Edge 70 Fusion এ দেশে 30,000 টাকার রেঞ্জে লঞ্চ হবে৷
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.