5,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে নতুন Motorola ফোন, ফ্ল্যাগশিপ কিলার ফিচার্স রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 জুলাই 2026 13:34 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Max সেলের প্রথম দিন 5,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • স্মার্টফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করেছে
  • Motorola Edge 70 Max-এর সামনে 2K AMOLED ডিসপ্লে আছে

Motorola Edge 70 Max is available with a Rs. 5,000 bank discount on credit cards of select banks

Photo Credit: Motorola

Motorola Edge 70 Max এখন ভারতে কেনার জন্য উপলব্ধ। আজ সোমবার (জুলাই 20) থেকে ফ্ল্যাগশিপ ফোনটির সেল শুরু হয়েছে। সেলের প্রথম দিন 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। এছাড়াও, 18 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন আছে। নতুন Edge 70 Max হল Motorola Edge লাইনআপের সবচেয়ে শক্তিশালী মডেল। এটি হাই-পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিচার্স অফার করে। ডিভাইসে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 5,500 বর্গমিমি ArcticMesh কুলিং সিস্টেম, ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং, Dolby Atmos সাপোর্ট, QHD+ ডিসপ্লে, এবং 120 FPS গেমিং সাপোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে।

Motorola Edge 70 Max দাম ও সেল অফার

Motorola Edge 70 Max ভারতে 54,999 টাকায় লঞ্চ হয়েছে, যা 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 59,999 টাকা। উভয় ভ্যারিয়েন্টের সঙ্গে 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে দাম যথাক্রমে 49,999 ও 54,999 টাকায় নেমে আসবে। ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ওই ছাড় দেওয়া হচ্ছে।

অন্য দিকে, মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট অনুসারে, ICICI, IDFC, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডেও 5,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। ICICI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 18 মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশনে ফোন কিনতে পারবেন। হ্যান্ডসেটটি প্যানটোন অ্যাকুয়া গ্রে, প্যানটোন ডার্ক শ্যাডো, এবং প্যানটোন আইস মেল্ট কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

প্রসঙ্গত, Motorola Edge 70 Max-এর সামনে 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 2K রেজোলিউশন (1,440 x 3,168 পিক্সেল), 7,000 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং HDR10+ অফার করে। স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর ব্যবহার করছে, যা 12 জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং 256 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

মোটোরোলা এজ 70 ম্যাক্স ডুয়াল ব্যাক ক্যামেরার সঙ্গে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেল সেন্সর আছে। পিছনের ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Advertisement

মোটোরোলার নতুন ফোনে 7,100mAh সিলিকন কার্বন ব্যাটারি বর্তমান। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং, 25W ম্যাগমেটিক ওয়্যারলেস চার্জিং, ও 5W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা তিনটি বড় OS সিস্টেম আপগ্রেড এবং পাঁচ বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Delivers flagship-level performance as promised
  • Value for money
  • Decent telephoto camera performance
  • Unique design for a Motorola
  • Minimal thermal issues
  • Quick in-display fingerprint scanner response
  • Bad
  • Feels quite heavy
  • Inconsistent selfie camera results
  • Thickest Edge 70 series phone
 
KEY SPECS
Display 6.80-inch
Processor Snapdragon 8 Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 7100mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  2. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  3. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  4. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  5. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  6. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  7. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  8. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  9. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  10. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.