2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 এপ্রিল 2026 12:43 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro-এর সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • স্মার্টফোনটি 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিংয়ের সাথে এসেছে
  • Motorola Edge 70 Pro তিনটি বড় Android OS আপগ্রেড পাবে

Motorola Edge 70 Pro has a 50-megapixel selfie camera

Photo Credit: Flipkart/Motorola

Motorola Edge 70 Pro গত সপ্তাহে ভারতে এসেছিল। আর আজ Edge সিরিজের এই নতুন স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্ট অফার করছে মোটোরোলা। ফোনে Dimensity 8500 Extreme চিপসেট থাকার কারণে পারফরম্যান্স নিয়ে অভিযোগের জায়গা থাকবে না। Motorola Edge 70 Pro মডেলের উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 144Hz রিফ্রেশ রেট, 90W TurboPower ফাস্ট চার্জিং, IP68 + IP69 রেটিং, Dolby Atmos সাউন্ড, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, VC কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ইত্যাদি। এটি তিনটি বড় Android OS আপগ্রেড পাবে।

Motorola Edge 70 Pro দাম ও সেল অফার

Motorola Edge 70 Pro-এর দাম ভারতে 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিব স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 41,999 টাকা খরচ হবে। তবে Axis এবং HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। ফলে দুই মডেলের দাম যথাক্রমে 36,999 টাকা এবং 39,999 টাকায় নেমে আসবে।

এছাড়াও, Axis Flipkart ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,848 টাকা ক্যাশব্যাক (বেস মডেল) মিলবে। Flipkart SBI কার্ডে 1,948 সাশ্রয় করা যাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও মোটোরোলা ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি প্যানটোন লিলি হোয়াইট, প্যানটোন টি, ও প্যানটোন টাইটান কালার অপশনে উপলব্ধ।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে বললে, মোটোরোলা এজ 70 প্রো 6.8 ইঞ্চির 10-বিট কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, 5,200 নিট পিক ব্রাইটনেস, এবং HDR10+ অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass 7i প্রোটেকশন বর্তমান। এই হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টলড করা আছে, যা Android 19 পর্যন্ত সিস্টেম আপগ্রেড পাবে।

Motorola Edge 70 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYTIA 710 সেন্সর, 122 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ও থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। উভয় ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও শুট করতে সক্ষম।

মোটোরোলার নতুন ফোনে 4 ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 8500 এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে৷ চিপটির সর্বোচ্চ ক্লক স্পিড 3.4 গিগাহার্টজ। ডিভাইসে 6,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যা 90 ওয়াট ওয়্যার্ড ও 5 ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent performance
  • Clean user interface
  • IP68/IP69 Rating
  • Bad
  • No telephoto lens
  • Thermal performance could be better
  • Battery life could be better
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার
  2. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  3. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  4. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  5. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  6. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  7. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  8. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  9. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  10. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.