Motorola Edge 70 Pro+ ফটোগ্রাফিতে বাজি ধরে ভারতে আসছে, থাকছে Sony ক্যামেরা ও 50x জুম ফিচার

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মে 2026 10:53 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে আসছে
  • এটি Pantone-এর বাছাই করা তিনটি কালার অপশনে বিক্রি হবে
  • Motorola Edge 70 Pro+ ফ্লিপকার্টে পাওয়া যাবে

Motorola Edge 70 Pro+ is equipped with a triple rear camera system

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার চলতি সপ্তাহে প্রকাশ হয়েছিল। সংস্থা এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি। কিন্তু আজ ডিজাইন, কালার অপশন, ও ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এনেছে। ফোনটি প্রিমিয়াম কোয়ালিটির ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, যার মধ্যে মেইন সেন্সরের ডিটেলস ও অন্যান্য ফিচার্স প্রকাশ্যে আনা হয়েছে। Motorola Edge 70 Pro+ ভারতে Pantone-এর বাছাই করা তিনটি এক্সক্লুসিভ রঙের বিকল্পে বিক্রি হবে। এটি Edge 70 সিরিজের চতুর্থ মডেল হতে চলেছে।Motorola Edge 70, Edge 70 Pro, ও Edge 70 Fusion ইতিমধ্যেই বাজারে উপলব্ধ।

Motorola Edge 70 Pro+ ক্যামেরা ডিটেলস

Motorola Edge 70 Pro+ মডেলের একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখানে এখন ক্যামেরা ডিটেলস আপডেট করেছে কোম্পানি। আসন্ন হ্যান্ডসেটের 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় Sony LYTIA 710 সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি 3.5 ডিগ্রি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সঙ্গে আসছে।

মোটোরোলা এজ 70 প্রো+ 50x ডিজিটাল জুম অফার করবে। এতে সংস্থার 'সুপার জুম প্রো" ফিচার থাকছে। ডিভাইসের তিনটি কালার অপশনের মার্কেটিং নাম প্রকাশ হয়েছে। এটি Pantone Chicory Coffee, Pantone Stormy Sea, ও Pantone Zinfandel রঙে পাওয়া যাবে। মোটোরোলা প্রিমিয়াম টেক্সচার এবং স্টাইলিশ ফিনিশের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ডিজাইনের নিরিখে ফোনটি Motorola Edge 70 Pro মডেলের মতো দেখতে, যা এপ্রিলের শেষে ভারতে লঞ্চ হয়েছে। দাম 38,999 টাকা থেকে শুরু। বেস মডেলে 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 41,999 টাকা রাখা হয়েছিল।

Motorola Edge 70 Pro-তেও Sony LYTIA 710 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আপকামিং Edge 70 Pro+ উপরের দুই ক্যামেরার পাশাপাশি, একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে 50 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হওয়ার সম্ভাবনা, যার সাথে 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট মিলবে। ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম হবে।

Advertisement

অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশনের কথা বললে, নতুন মোটোরোলা ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চির ডিসপ্লে, Dimensity 8500 Extreme চিপসেট, 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং, এবং 15W ওয়্যারলেস চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসের স্টার্টিং প্রাইস 40,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  2. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  3. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  4. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  5. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  6. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  7. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  8. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  9. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  10. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.