Motorola Edge 70 Pro+ ভারতে 4 জুন লঞ্চ হচ্ছে, দুর্দান্ত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন থাকছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 মে 2026 11:20 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে
  • এটি কার্ভড ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে
  • Motorola Edge 70 Pro+ তিনটি প্রিমিয়াম কালার অপশনে লঞ্চ হবে

Motorola Edge 70 Pro+ is confirmed to feature a 50MP periscope telephoto lens

Photo Credit: Motorola

Motorola Edge 70 Pro+ জুনের শুরুতে ভারতে আসছে। সম্প্রতি এই ফোনের প্রথম টিজার প্রকাশ হয়েছিল। মোটোরোলা এবার লঞ্চের তারিখ ঘোষণা করেছে। সংস্থার অন্যান্য ফোনের মতো নতুন মিড-রেঞ্জ মডেলটি ফ্লিপকার্টে বিক্রি হবে। Motorola Edge 70 Pro+ এর মুখ্য আকর্ষণ হবে প্রিমিয়াম ডিজাইন এবং অসাধারণ ক্যামেরা সেটআপ। কোম্পানি জানিয়েছে, এতে 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। দাবি করা হচ্ছে যে, এটি ক্যাটাগরির সবচেয়ে পাতলা লেন্স। ফলে ক্যামেরা মডিউল বেশি প্রসারিত না করেই হাই কোয়ালিটি জুম দেওয়া সম্ভব হয়েছে।

Motorola Edge 70 Pro+ ভারতে জুন 4 লঞ্চ হবে

সংস্থার ভারতীয় শাখা অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করেছে যে, Motorola Edge 70 Pro+ এ দেশে জুনের 4 তারিখ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। আপকামিং ফোনের একটি আলাদা মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। সেখান থেকে ক্যামেরা এবং ডিজাইন সংক্রান্ত বিভিন্ন ডিটেলস প্রকাশ্যে এসেছে।

মোটোরোলা এজ 70 প্রো+ একটি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে আসছে যা Sony LYTIA 710 সেন্সর ব্যবহার করেছে। অর্থাৎ, প্রিমিয়াম ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সে গুরুত্ব দিচ্ছে কোম্পানি। এটি 3.5 ডিগ্রি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর সঙ্গে আসছে। ফোনটি AI চালিত 50x ডিজিটাল জুম অফার করবে। এতে সংস্থার 'সুপার জুম প্রো" ফিচার থাকছে।

Motorola Edge 70 Pro+ তিনটি প্রিমিয়াম টেক্সচার এবং স্টাইলিশ ফিনিশের সঙ্গে উপলব্ধ হবে, যেগুলো Pantone বাছাই করেছে। সেই কালার অপশনগুলোর পোশাকি নাম Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, এবং Pantone Zinfandel। সংস্থা এখনও প্রসেসরের নাম, ব্যাটারি ক্যাপাসিটি বা ডিসপ্লে ফিচার্সের মতো তথ্য প্রকাশ করেনি।

টিজার অনুসারে, ডিভাইসের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। ফোনের সামনে কার্ভড ডিসপ্লে দেখা যাচ্ছে। ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কী রয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, মোটোরোলার নতুন ফোনে 90W ফাস্ট চার্জিং, 6,500mAh সিলিকন কার্বন ব্যাটারি, 15W ওয়্যারলেস চার্জিং, হাই-পারফরম্যান্স MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর, ও 16 জিবি পর্যন্ত র‍্যাম কনফিগারেশন থাকতে পারে।

Advertisement

প্রসঙ্গত, Motorola Edge 70 Pro+ এপ্রিলের শেষে ভারতে লঞ্চ হওয়া Edge 70 Pro মডেলের আপগ্রেড হিসেবে আসছে। ফোনটির দাম 38,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। লঞ্চের সময় 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজের দাম 41,999 টাকা রাখা হয়েছিল। এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ওয়্যারলেস চার্জিং ফিচার নেই, যা Pro+ মডেলে যোগ করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K14 Plus 5G লঞ্চ হল দেশে, OIS ক্যামেরা, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  2. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  3. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  4. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  5. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  6. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  7. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  8. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  9. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  10. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.