Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 18 মে 2026 15:02 IST
হাইলাইট
  • Motorola Edge 70 Pro+ ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে
  • Flipkart-এর মাইক্রোসাইট OIS সাপোর্ট ও তিনটি কালার নিশ্চিত করেছে
  • Motorola খুব শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করতে পারে

Motorola Edge 70 Pro+ is equipped with a triple camera system with OIS support

Photo Credit: Flipkart/ Motorola

Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ হল। এটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টে মোটোরোলার আপকামিং ফোনের একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ, লঞ্চের পর ওই ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হবে। Motorola Edge 70 Pro এপ্রিলের শেষে ভারতে রিলিজ হয়েছে। ডিভাইসটি আপার মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ স্তরের হার্ডওয়্যার এবং ফিচার্স অফার করে। তবে গ্লোবাল মডেলের বেশ কিছু বৈশিষ্ট্য ভারতীয় সংস্করণে অনুপস্থিত। আসন্ন Motorola Edge 70 Pro+ সেই শূন্যস্থান পূরণ করতে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে বলে অনুমান করা হচ্ছে। এটি Edge 70 সিরিজের ইতিহাসে প্রথম Pro+ মডেল হতে চলেছে।।

Motorola Edge 70 Pro+ ডিজাইন ও ফিচার্স

মোটোরোলার লেটেস্ট ফোনগুলিতে যেমন ডিজাইন রয়েছে, এজ 70 প্রো+ একই স্টাইল অনুসরণ করেছে। ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ফোনটিকে কার্ভড রিয়ার প্যানেলের সঙ্গে বার্গান্ডি রঙে দেখা গিয়েছে। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং টেক্সচার্ড ফিনিশ আছে। ফোনটি স্যাটিন কাপড়ে মোড়ানো অবস্থায় দেখানো হয়েছে, যা সম্ভবত হাতে রাখলে সৃষ্ট অনুভূতির দিকে ইঙ্গিত করছে।

Motorola Edge 70 Pro+ তিনটি কালার অপশনে আসবে: ব্রাউন, রেড, ও টিল৷ এগুলোতে যথাক্রমে উড স্যাটিন-লাক্স, ও টুইল-অনুপ্রাণিত ফিনিশিং থাকবে। ক্যামেরা মডিউলের চারপাশে "LYTIA", "12. 81mm ফোকাল লেংথ", "OIS", "2.0µm" উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, ফোনটিতে Sony LYTIA ইমেজিং সিস্টেম ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

মোটোরোলা এজ70 প্রো+ মডেলের মাইক্রোসাইটে একাধিক পোট্রেট ছবি দেখানো হয়েছে। যার উপর ভিত্তি করে বলা যায়, এটি পোট্রেট ফটোগ্রাফির উপর বিশেষ জোর দেবে। সুতরাং একটি ডেডিকেটেড পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, Motorola Edge 70 Pro+ সম্ভবত গ্লোবাল Edge 70 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে ভারতে আসার জল্পনা শোনা যাচ্ছে। কারণ আগে গ্লোবাল ও ভারতীয় Edge 70 Pro মডেলের স্পেসিফিকেশন এক ছিল না। খবর যদি সত্যি হয়, তাহলে Pro+ মডেলে গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো eSIM সাপোর্ট, ওয়্যারলেস চার্জিং, রিভার্স ওয়্যারলেস চার্জিং, ও 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেখা যেতে পারে।

অন্যান্য হার্ডওয়্যারের মধ্যে 6.8 ইঞ্চির 144Hz ডিসপ্লে, Dimensity 8500 Extreme চিপসেট, 6,500mAh ব্যাটারি, ও 90W ফাস্ট চার্জিং থাকবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গ্লোবাল মার্কেটে Edge 70 Pro-এর দাম 799 ইউরো (প্রায় 89,000 টাকা) থেকে শুরু হচ্ছে। অন্য দিকে, ভারতীয় Edge 70 Pro-এর স্টার্টিং প্রাইস 38,999 টাকা। অর্থাৎ, ইউরোপীয় দাম সরাসরি ভারতীয় রুপিতে রূপান্তর করে সঠিক মূল্য নির্ধারণ অসম্ভব। তাই Edge 70 Pro+ মডেলের দাম 40,000 থেকে 55,000 টাকার মধ্যে থাকার সম্ভাবনা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Sleek and premium design
  • Bright AMOLED display
  • Decent performance
  • Clean user interface
  • IP68/IP69 Rating
  • Bad
  • No telephoto lens
  • Thermal performance could be better
  • Battery life could be better
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 2772x1272 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Motorola Edge 70 Pro+ স্মার্টফোনের প্রথম টিজার প্রকাশ্যে, ক্যামেরা ও ফিচার্সে বড় চমক
  2. Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
  3. Xiaomi 17 Max স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হল, থাকছে 200MP ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি
  4. Oppo Find X9 Ultra এর দাম ফাঁস হল, ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাগশিপ ফোন
  5. Samsung-এর 50MP ট্রিপল ক্যামেরা ও 120Hz AMOLED স্ক্রিনের ফোন 12,000 টাকা সস্তা হয়ে গেল
  6. Redmi K100 সিরিজ ট্রেন্ড বদলে এই বছর Xiaomi 18-এর আগেই লঞ্চ হতে পারে
  7. Gmail অ্যাকাউন্টের সঙ্গে আর 15GB ফ্রি স্টোরেজ মিলবে না, Google চালু করছে নতুন নিয়ম
  8. Oppo Find X9s ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস, গ্লোবাল মডেলের থেকেও সস্তা
  9. ভারতের বাজার থেকে উধাও হচ্ছে সস্তার স্মার্টফোন, দামি মডেলই পছন্দ ক্রেতাদের
  10. Google Chrome চুপিসারে রহস্যময় AI ফাইল ডাউনলোড করছে, কীভাবে খুঁজে বার করে ডিলিট করবেন দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.