সেলফি-প্রেমীদের জন্য চমক, 32MP ফ্রন্ট ক্যামেরার নতুন Motorola ফোন লঞ্চ হল, জলে ভিজলেও নষ্ট হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 ডিসেম্বর 2025 22:24 IST
হাইলাইট
  • Moto G Power 2026-এ IP68 + IP69 স্তরের জল ও ধুলোরোধী ফ্রেম আছে
  • স্মার্টফোনটি Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার পেয়েছে
  • এটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে এসেছে

Moto G Power (2026) comes with a 32-megapixel selfie camera

Photo Credit: Motorola

Motorola নতুন বছরের আগে একটি ফ্রেশ মিড-রেঞ্জ ফোন লঞ্চের ঘোষণা করল, যার নাম Moto G Power 2026। এই স্মার্টফোনে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স রয়েছে। হ্যান্ডসেটটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করেছে কোম্পানি। Moto G Power 2026 মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি (MIL-810H) ও IP68 + IP69-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ফ্রেমের সঙ্গে এসেছে। এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে 120 হার্টজ ডিসপ্লে, Dolby Atmos প্রযুক্তির কোয়াড স্পিকার, 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সাপোর্ট, এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উল্লেখযোগ্য। চলুন ফোনটির দাম এবং খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Moto G Power 2026 স্পেসিফিকেশন ও ফিচার্স

Moto G Power 2026 স্মার্টফোনে 6.8 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এটি FHD+ রেজোলিউশন (2,388 x 1080 পিক্সেল) ও 1,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে Corning Gorilla Glass 7i কভার আছে। এটি স্ক্র্যাচ ও অন্যান্য আঘাত বা ক্ষতি থেকে স্ক্রিনকে রক্ষা করবে। এই ফোনে Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টল রয়েছে।

মোটোরোলার নতুন ফোনের সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.8 অ্যাপারচার ও কোয়াড পিক্সেল টেকনোলজি-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং f/2.2 অ্যাপারচার সহ 8 একটি মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত।

Moto G Power 2026 মডেলে Dimensity 6300 প্রসেসরে ব্যবহার করা হয়েছে। 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এই চিপসেটে 2.4 গিগাহার্টজ ক্লক স্পিডের দু'টি Cortex A76 কোর ও ছয়টি 2 গিগাহার্টজ ক্লক স্পিডের কোর রয়েছে। চিপটি 8 জিবি LPDDR4x র‍্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ডিভাইসটির স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এই ফোনে 5,200mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জিং প্রযুক্তি আছে। এছাড়াও, কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G SA/NSA, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4 গিগাহার্টজ + 5 গিগাহার্টজ), ব্লুটুথ 5.3, GPS, USB Type-C 2.0, ও NFC।

Advertisement

Moto G Power 2026 দাম

Moto G Power 2026 একটাই স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজের দাম 299,99 ডলার রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,300 টাকার সমান। এটি পিওর ক্যাশমিয়ার ও ইভিনিং ব্লু কালার অপশনে উপলব্ধ। উভয়েই ভিগান লেদার ব্যাক প্যানেল রয়েছে। ফোনটি ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.