ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ লঞ্চ হল Moto Z4

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 31 মে 2019 11:02 IST
হাইলাইট
  • Moto Z4 ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
  • Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট
  • 4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে

Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট

অবশেষে লঞ্চ হল Moto। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ফোন লঞ্চ করেছে Motorola। নতুন Moto Z4 ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকছে একটি OLED ডিসপ্লে। Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। এই ফোনে থাকছে Moto Mods সাপোর্ট।

Moto Z4 এর দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে Moto Z4 এর দাম 499 মার্কিন ডলার (প্রায় 34,800 টাকা) 4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই সেই দেশে শুরু হয়েছে প্রি-অর্ডার।

Moto Z4 সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto Z4 ফোনে থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Moto Z4 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।

Moto Z4 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, 3.5 মিমি অডিও জ্যাক আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 3,600 mAh ব্যাটারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পুরনো X অ্যাপকে বিদায়, Android-এর জন্য সম্পূর্ণ নতুন ভার্সন প্লে স্টোরে আনল ইলন মাস্কের সংস্থা
  2. কোন কোন OnePlus ফোনে Android 17 ভিত্তিক ColorOS আপডেট মিলবে? ফাঁস হল লিস্ট
  3. 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি-সহ দুর্দান্ত Tecno ফোনের সেল শুরু, মিলছে 3,000 টাকা ছাড়
  4. Redmi Note 17 এই দিন ভারতে আসছে, 8000mAh ব্যাটারি ও OLED স্ক্রিন-সহ লঞ্চ
  5. লঞ্চের আগের দিনই ফাঁস হল Samsung Galaxy Z Fold 8, Z Flip 8, ও Watch 9 এর দাম
  6. কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স, স্মার্টফোন ব্যবহারেও বিধিনিষেধ
  7. UPI-তে আসছে বড় পরিবর্তন, স্মার্টফোনে ইন্টারনেট ছাড়াই হবে অনলাইন পেমেন্ট
  8. Apple ভারতে ফের দাম বাড়াল, কত টাকা বেশি লাগবে জেনে নিন
  9. ভারতীয় ক্রেতাদের জন্য ধাক্কা, Oppo ও OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন দেশে না-ও আসতে পারে
  10. 10,000mAh ব্যাটারি নিয়ে আসছে Oppo A7 Pro Max, থাকবে দারুণ 50MP ফ্রন্ট ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.