Motorola Edge 70 Pro+ is listed at Rs. 44,999 for its base variant
Photo Credit: Motorola
ফ্লিপকার্টে এখন চলছে বিগ ব্যাং দিওয়ালি সেল। আর এখন সেই উপলক্ষ্যে Motorola তাদের একাধিক ফোনে বিশেষ ফেস্টিভ অফারের ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, বাজেট Moto G সিরিজ থেকে শুরু করে মিড-রেঞ্জ Edge 70 লাইনআপ, এবং ফ্ল্যাগশিপ Signature, বিভিন্ন দামের স্মার্টফোন মডেলে ডিসকাউন্ট পাওয়া যাবে। Motorola Edge এবং G সিরিজের একাধিক হ্যান্ডসেটের দাম সরাসরি কমানোর পাশাপাশি, নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ছাড়ের সুবিধা থাকছে। Moto G06 Power এখন 12,999 টাকায় কেনা যাচ্ছে, যা হল 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম।
ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে Moto G37 মডেলের 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ 14,499 টাকায় কেনা যাবে। Moto G37 Power মিলবে 15,499 টাকা থেকে। বেস মডেল 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ অফার করে। ফোনের টপ 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ বিক্রি হচ্ছে 22,999 টাকায়।
Moto G Max বিক্রি হচ্ছে 19,999 টাকা থেকে। এতে 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ আছে। 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 21,499 টাকায় লিস্টেড রয়েছে। ফ্লিপকার্ট সেলে Motorola Edge 70 Fusion কেনা যাবে 29,749 টাকার শুরুর দামে, যা 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ অফার করে।
ফোনটির 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ যথাক্রমে 31,749 টাকা, 32,999 টাকা, ও 34,999 টাকায় উপলব্ধ। Motorola Edge 70 Pro বিক্রি হচ্ছে 36,999 টাকা থেকে। এতে 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। ডিভাইসের 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 39,999 টাকায় কেনা যাবে।
Motorola Edge 70 Pro+ মিলবে 44,999 টাকা থেকে। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অপশনের দাম। Motorola Edge 70 Max মডেলেও অফার দেওয়া হচ্ছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ 54,999 টাকার পরিবর্তে 51,999 টাকায় কেনার সুযোগ মিলবে। 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 56,999 টাকায় নেমে এসেছে।
মোটোরোলার সবচেয়ে প্রিমিয়াম নন-ফোল্ডেবল ফোন হল Signature। ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে এটি 57,249 টাকায় পাওয়া যাবে। এতে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 62,249 টাকায় মিলবে। 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ অপশন 67,249 টাকায় কেনা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.