দুই দিন ব্যাটারি ব্যাক আপ সহ লঞ্চ হল Nokia 3.2

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 মে 2019 16:23 IST
হাইলাইট
  • মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.2
  • এই ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি
  • 23 মে শুরু বিক্রি

Nokia 3.2 এর দাম শুরু হচ্ছে 8,990 টাকা থেকে

মে মাসেই ভারতে লঞ্চ হয়েছিল Nokia 4.2। বাজেট সেগমেন্টে ভারতে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল HMD Global। মঙ্গলবার দুপুরে ভারতে লঞ্চ হয়েছে Nokia 3.2। এই ফোনে রয়েছে 4,000 mAh ব্যাটারি। এক চার্জে দুই দিন চলবে Nokia 3.2, জানিয়েছে HMD Global। এই সপ্তাহে ভারতে বিক্রি শুরু হবে এই বাজেট স্মার্টফোন।

Nokia 3.2 এর দাম

2GB RAM আর 16GB স্টোরেজে Nokia 3.2 এর দাম 8,990 টাকা। 3GB RAM আর 32GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 10,790 টাকা। কালো ও স্টিল রঙে পাওয়া যাবে Nokia 3.2। 23 মে Nokia অনলাইন স্টর আর সারা দেশের অফলাইন রিটেল স্টরগুলিতে বিক্রি শুরু হবে এই ফোন।

Advertisement

Vodafone Idea  গ্রাহকরা নতুন Nokia 3.2 কিনলে সাথে সাথে 2,500 টাকা ক্যাশব্যাক পাবেন। 50 টি 50 টাকা ভাউচার দেওয়া হবে গ্রাহককে। পরে 199 টাকা বা তার বেশি রিচার্জে এই কুপন রিডিম করা যাবে। এছাড়াও রিটেল স্টোরে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। 15 জুন পর্যন্ত চলবে এই অফার।

Nokia ওয়েবসাইট থেকে Nokia 3.2 কেনার সময় LAUNCHGIFT প্রোমো কোড ব্যবহার করে 1,000 টাকার গিফট কার্ড পাওয়া যাবে। পরে এই ওয়েবসাইট থেকে কেনাকাটায় এই গিফট কার্ড রিডিম করা যাবে। এছাড়াও ফোন কেনার ছয় মাসের মধ্যে ফোনের ডিসপ্লেতে কোন সমস্যা হলে তা বদলে দেবে কোম্পানি।

Nokia 3.2 স্পেসিফিকেশন

Nokia 3.2 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। Nokia 3.2 ফোনে থাকবে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি Snapdragon 429 চিপসেট, 3GB RAM আর 32GB  স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Nokia 3.2 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য Nokia 3.2 তে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য Nokia 3.2 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM রেডিও, Micro-USB আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • All-day battery life
  • Stock Android with no bloatware
  • Bad
  • Poor performance
  • Cameras lack features
  • Base variant lacks a fingerprint sensor
  • Large and bulky
 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 429
Front Camera 5-megapixel
Rear Camera 13-megapixel
RAM 2GB
Storage 16GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 720x1520 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Nokia India, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.