ভারতে এল Nokia 7.1: বিক্রি শুরু আগামী সপ্তাহে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 ডিসেম্বর 2018 12:01 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল নতুন Nokia 7.1
  • অক্টোবরে লন্ডনে প্রথম এই মোবাইল সামনে এসেছিল
  • ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা

7 ডিসেম্বর থেকে ভারতে Nokia 7.1 বিক্রি শুরু হবে

ভারতে লঞ্চ হল নতুন Nokia 7.1। অক্টোবরে লন্ডনে প্রথম এই মোবাইল সামনে এসেছিল। Nokia 7.1 ফোনে রয়েছে 19:9 পিওরভিউ ডিসপ্লে, Snapdragon 636 চিপসেট ফাস্ট চার্কিং, 6000 সিরিজ অ্যালুমিনিয়াম বিল্ড। শিঘ্রই এই ফোনে লেটেস্ট Android Pie আপডেট পৌঁছে যাবে। এছাড়াও এই ফোনে নিয়মিত Android এর সুরক্ষা প্যাচ পৌঁছাবে বলে জানানো হয়েছে।

Nokia 7.1 এর দাম ও লঞ্চ অফার

ভারতে Nokia 7.1 এর দাম 19,999 টাকা। 4GB RAM/ 64GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। 7 ডিসেম্বর থেকে ভারতে Nokia 7.1 বিক্রি শুরু হবে। লঞ্চ অফারে Airtel ও HDFC ব্যাঙ্ক গ্রাহকদের জন্য থাকছে আকর্ষনীয় অফার।

Advertisement

Airtel প্রিপেড গ্রাহকরা Nokia 7.1 কিনলে 1TB ডাটা বিনামূল্যে পাবেন। 199 টাকা বা তার বেশি যে কোন প্ল্যানে এই অফার গ্রাঝ্য হবে। Airtel পোস্টপেড গ্রাহকরা পাবেন বিনামূল্যে 120GB অতিরিক্ত ডাটা। সাথে বিনামূল্যে তিন মাস Netflix আর এক বছর Amazon Prime সাবস্ক্রিপশান। 499 টাকা বা তার বেশি দামের পোস্টপেড প্ল্যানের সাথে এই অফার পাওয়া যাবে। অফলাইন স্টোর থেকে HDFC ব্যাঙ্ক ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 7.1 কিনলে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে।

 

Nokia 7.1 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Nokia 7.1 এ রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে রয়েছে 5.84 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। Nokia 7.1 এর ভিতরে থাকবে Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Nokia 7.1 ফোনে থাকছে 12MP+5MP ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরায় থাকছে Zeiss লেন্স। এছাড়াও ফোনের পিছনের ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজার। ফোনের সামনে থাকছে 8MP সেলফি ক্যামেরা।

 

Nokia 7.1 ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে Zeiss অপটিকস

Advertisement

 

কানেক্টিভিটির জন্য Nokia 7.1 এ থাকবে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 3060 mAh ব্যাটারি। Nokia 7.1 এর ওজন 159 গ্রাম।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great display
  • Sleek and compact
  • Android One and no software bloat
  • Quick and accurate fingerprint sensor
  • Bad
  • Face recognition is iffy
  • Competition offers better specifications
 
KEY SPECS
Display 5.84-inch
Processor Qualcomm Snapdragon 636
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3060mAh
OS Android 8.1
Resolution 1080x2280 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nokia, Nokia India, HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.