লঞ্চের আগে সামনে এল Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অগাস্ট 2019 10:34 IST
হাইলাইট
  • সিঙ্গেল কোরে এই ফোন 1604 স্কোর করেছে
  • মাল্টি কোরে এই ফোন পেয়েছে 5821
  • Geekbench ওয়েবসাইটে Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে

শিঘ্রই লঞ্চ হবে Nokia 7.2

Photo Credit: NokiaPowerUser

আগামী মাসে বার্লিনে লঞ্চ হবে Nokia 7.2। লঞ্চের আগে এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। নতুন Nokia 7.2 ফোনে থাকবে একটু 1.8 GHz অক্টা-কোর প্রসেসর আর 6GB RAM। ইতিমধ্যেই HMD Global জানিয়েছে Nokia 7.2 এর সাথেই লঞ্চ হবে Nokia 6.2।

Geekbench ওয়েবসাইটে Nokia 7.2 ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে এই ফোনে অক্টা-কোর 1.8 GHz প্রসেসর দেখা গিয়েছে। অর্থাৎ এই ফোনে Snapdragon 660 অথবা Snapdragon 710 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। Geekbench ওয়েবসাইটে সিঙ্গেল কোরে এই ফোন 1604 স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন পেয়েছে 5821।

Nokia 7.2 ফোনে থাকতে পারে একটি 6.18 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে থাকতে পারে HDR10 সাপোর্ট। ডিসপ্লের উপরে ছোট নচ থাকতে পারে। 4GB RAM + 64GB স্টোরেজ আর 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যেতে পারে।

Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি আর ফাস্ট ফার্জ সাপোর্ট।

5 সেপ্টেম্বর জার্মানির বার্লিনে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Nokia 7.2। একই সাথে লঞ্চ হবে Nokia 6.2।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , HMD Global
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  2. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  3. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  4. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  5. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  6. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  7. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  8. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  9. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  10. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.