Xaiomi কে টেক্কা দিতে বিক্রি শুরু হল Nokia 7.2, Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 23 সেপ্টেম্বর 2019 09:57 IST
হাইলাইট
  • Nokia 7.2 ফোনে রয়েছে HDR10 ডিসপ্লে
  • Nokia 7.2 এর দাম শুরু হচ্ছে 18,599 টাকা থেকে
  • Jio গ্রাহকদের জন্য থাকছে 7,200 টাকার সুবিধা

Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Nokia 7.2। সোমবার ভারতে বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন।   Nokia 7.2 ফোনে রয়েছে HDR10 ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 3,500 mAh ব্যাটারি। ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে একটি 48MP সেন্সর। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে শিঘ্রই Nokia 7.2 ফোনে  Android 10 আপডেট পৌঁছাবে।

Nokia 7.2 এর দাম

4GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 এর দাম 18,599 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজে Nokia 7.2 কিনতে 19,599 টাকা খরচ হবে। দুটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।  আজ ভারতে বিক্রি শুরু হবে Nokia 7.2। Flipkart, কোম্পানির অনলাইন স্টোর আর অফলাইনে পাওয়া যাবে এই মিডরেঞ্জ স্মার্টফোন।

31 অক্টোবরের আগে অফলাইন স্টোর থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে Nokia 7.2 কিনলে অতিরিক্ত 10 শতাংশ ছাড় পাওয়া যাবে। Jio গ্রাহকদের জন্য থাকছে 7,200 টাকার সুবিধা। কোম্পানির অফিশিয়াল অনলাইন স্টোর থেকে এই ফোন কিনলে 2,000 টাকা গিফট কার্ড পাওয়া যাবে। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Flipkart থেকে Nokia 7.2 কিনলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় মিলবে।

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন নিয়ে আজ ভারতে আসছে Asus ROG Phone 2

Nokia 7.2 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia 7.2 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ডিসপ্লেতে HDR 10 সাপোর্ট থাকবে। এই ফোনে রয়েছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Nokia 7.2 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

জলের দামে দুর্দান্ত স্পেসিফিকেশন, বিক্রি শুরু হল Moto E6s

কানেক্টিভিটির জন্য Nokia 7.2 ফোনে থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, USB Type-C পোর্ট, GPS আর 4G LTE। ফোনের ভিতরে থাকছে একটি 3,500 mAh ব্যাটারি। Nokia 7.2 ফোনের ওজন 180 গ্রাম।

Advertisement

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Clean Android experience
  • Bad
  • Processor is underpowered for the price
  • Underwhelming low-light camera performance
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel + 8-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3500mAh
OS Android Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Nokia India, Nokia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  2. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  3. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  4. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  5. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  6. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  7. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  8. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  9. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  10. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.