পাঁচ-পাঁচটা ক্যামেরা সহ ভারতে এল এই Nokia স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 12:27 IST
হাইলাইট
  • Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট
  • Nokia 9 PureView এর দাম 49,999 টাকা

Nokia 9 PureView ফোনের পিছনে থাকছে পাঁচটা ক্যামেরা

জানুয়ারি মাসে বার্সেলোনায় লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। বুধবার ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। Nokia 9 PureView এর পিছনে রয়েছে পাঁচটি ক্যামেরা। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া এই ফোনে স্টক Android Pie অপারেটিং সিস্টেম চলবে।

Nokia 9 PureView এর দাম

ভারতে Nokia 9 PureView এর দাম 49,999 টাকা। Flipkart ও Nokia ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। আজ থেকে ভারতে বিক্রি শুরু হবে Nokia 9 PureView। 17 জুলাই থেকে দেশের সব অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে এই স্মার্টফোন।

Advertisement

Nokia 9 PureView স্পেসিফিকেশন

Nokia 9 PureView ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Nokia 9 PureView ফোনে রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ জল অথবা ঝুলোয় এই ফোনের ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য রি ফোনে থাকছে Wi-Fi 5, Bluetooth 5.0 আর NFC। ফোনের ভিতরে থাকছে একটি 3.320 mAh ব্যাটারি। থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। Nokia 9 PureView ফোনে থাকছে একটি 3.5 মিমি অডিও জ্যাক আর একটি USB Type-C পোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  2. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  3. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  4. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  5. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  6. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  7. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  8. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  9. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  10. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.