Nothing Phone 4b স্মার্টফোনের নীল রঙের মডেলের ছবি প্রকাশ করেছে কোম্পানি।
Photo Credit: Nothing
Nothing Phone 4b features the company’s signature transparent rear panel and Glyph Bar LED lights
গতকাল ভারতে Nothing Phone 4b স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হয়েছিল। আর আজ (জুন 25) নাথিং তাদের আসন্ন বাজেট ফোনের ডিজাইন প্রকাশ করেছে। সংস্থার ডিজাইনে চমকের ঐতিহ্য বজায় রেখে Phone 4b আগামী মাসে ভারতে আসছে। নতুন মডেলে ব্র্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) ডিজাইন দেখা যাচ্ছে। এতে নতুন গ্লিফ বার LED লাইটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। Nothing Phone 4b বেশ কিছু স্টাইলিং এলিমেন্ট Phone 4a Pro থেকে নিয়েছে, যা গত মার্চে ভারতে লঞ্চ হয়েছে। আপকামিং ফোনটির দাম Phone 4a-এর তুলনায় 3,000-5,000 টাকা কম হবে বলে শোনা যাচ্ছে।
নাথিং জানিয়েছে, Nothing Phone 4b নতুন প্রজন্মের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অফিসিয়াল পোস্টারে ডিভাইসটির নীল রঙের মডেল দেখিয়েছে কোম্পানি। তবে লঞ্চের সময় আরও কালার অপশনে উপলব্ধ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটির পিছনের অংশ স্বচ্ছ থাকার ফলে ব্যাক প্যানেলের নিচে থাকা কম্পোনেন্টগুলি দৃশ্যমান।
নাথিং ফোন 4বি বিশেষ টেক্সচার এবং ইন্ডাস্ট্রিয়াল স্টাইলের ডিজাইন অ্যাকসেন্ট পেয়েছে। এতে নাথিং ফোন 4এ প্রো-এর মতো ইউনিবডি নির্মাণ বজায় রাখা হয়েছে। হ্যান্ডসেটের পিছনে ক্যামেরা মডিউলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উল্লম্বভাবে সাজানো। এর পাশেই একটি ভার্টিক্যাল গ্লিফ বার দেওয়া হয়েছে, যা Nothing Phone 4a-এর মতো দেখতে।
নতুন গ্লিফ বারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টাটাস ইন্ডিকেটর, এবং অ্যাপ স্পেসিফিক এলার্ট পাবে। ক্যামেরা সেটআপের পাশে একটি LED ফ্ল্যাশ এবং অতিরিক্ত সেন্সর রয়েছে। টিপস্টার যোগের ব্রারের দাবি, ফোনটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।।
প্রসঙ্গত, Nothing Phone 4b জুলাই 7 ভারতে আসছে। ফোনটি Nothing A009P মডেল নম্বরের সঙ্গে গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। লিস্টিং অনুসারে, এতে Qualcomm SM6650 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আসলে Snapdragon 6 Gen 4-এর সঙ্গে সম্পর্কিত। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি মিড-রেঞ্জ প্রসেসর।
সম্প্রতি নাথিং-এর সহ-প্রতিষ্ঠাতা Akis Evangelidis বলেছেন, "A লাইনআপ বর্তমানে তাদের বেস্ট সেলিং স্মার্টফোন সিরিজ। এই ফোনগুলোতে ইউনিক ডিজাইন এবং গ্রাহকদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ এমন ফিচারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণ নতুন B Series সেই সাফল্যের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে৷"
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon