Nothing Phone 4b গিকবেঞ্চ ডেটাবেসে Nothing A009P মডেল নম্বরের সঙ্গে লিস্টেড আছে।
Photo Credit: Nothing
Nothing Phone 4a series was launched in March
গতকাল Nothing Phone 4b স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা হয়েছে। এটি জুলাই 7 ভারতে আসতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে এখন নাথিং-এর এই আসন্ন বাজেট ফোনের একাধিক হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এটি বর্তমানে Geekbench-এ লিস্টেড থাকতে দেখা গিয়েছে। ওই বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে Nothing Phone 4b মডেলের র্যাম, প্রসেসর, এবং অপারেটিং সিস্টেম সম্পর্কিত তথ্য সামনে এসেছে। ডিভাইসটি Qualcomm Snapdragon প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গিয়েছে।
একটি অপ্রকাশিত নাথিং স্মার্টফোনকে গিকবেঞ্চ ডেটাবেসে দেখা গিয়েছে। Nothing A009P মডেল নম্বরযুক্ত এই ডিভাসইকে Nothing Phone 4b বলে অনুমান করা হচ্ছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, এতে Qualcomm SM6650 প্রসেসর দিয়েছে কোম্পানি। চিপটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এবং Snapdragon 6 Gen 4-এর সঙ্গে সম্পর্কিত।
কোয়ালকমের ওই 5G প্রসেসরে আটটি কোর রয়েছে। এটিটি 1+3+4 আর্কিটেকচার ব্যবহার করে। প্রাইম কোরের পিক ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। এটি Adreno 810 GPU-এর যুক্ত৷ বেঞ্চমার্ক করা মডেলে 8 জিবি র্যাম ও Android 16 অপারেটিং সিস্টেম প্রি-ইনস্টলড করা আছে।
নাথিং ফোন 4বি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে 1,088 স্কোর করেছে। অন্য দিকে, মাল্টি কোর পরীক্ষায় 3,155 পয়েন্ট পেয়েছে। প্রসঙ্গত, ডিভাইসটির দাম Nothing Phone 4a-এর তুলনায় 3,000 টাকা থেকে 5,000 টাকা কম হতে পারে। অর্থাৎ, দাম 30,000 টাকার মধ্যে রাখতে পারে কোম্পানি। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে।
নাথিং-এর প্রোডাক্ট মানেই ডিজাইনে চমক, আর সেই ঐতিহ্য বজায় রেখে আগামী মাসে Nothing Phone 4b বাজারে আসছে। নাথিং ইতিমধ্যেই ফোনের ডিভাইনের আভাস দিয়েছে। এটি ব্যান্ডের সিগনেচার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ রিয়ার প্যানেলের সঙ্গে আসবে। এতে গ্লিফ স্টাইলের এলইডি লাইটিং সিস্টেম থাকতে পারে।
Nothing Phone 4b শুধু একটি রিয়ার ক্যামেরা পেতে পারে। অনুমান করা হচ্ছে, একাধিক নিম্নমানের ক্যামেরা সেন্সর যোগ করার চেয়ে উন্নতমানের একটাই ক্যামেরা ব্যবহার করার পথে হাঁটছে কোম্পানি। যেমনটা আগের আইফোন মডেলগুলোতে দেখা যেত। উল্লেখ্য, এই বছর নতুন করে আর কোনও ফ্ল্যাগশিপ স্নার্টফোন লঞ্চ করবে না নাথিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999