Nothing Phone 4b ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, ও Vijay Sales-সহ দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।
Nothing Phone (4b) has a Glyph Bar interface on the back
Nothing Phone 4b ভারতে লঞ্চ হওয়ার এক সপ্তাহের মাথায় বিক্রি শুরু হল। আজ (জুলাই 14) কোম্পানির নতুন b সিরিজের প্রথম মডেল ফ্লিপকার্ট ও একাধিক রিটেল স্টোরে বিক্রি হচ্ছে। প্রথম সেলে 5,000 টাকা ছাড় অফার করছে কোম্পানি। Nothing Phone 4b ব্র্যান্ডের সিগনেচার ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, এবং ইন্টেলিজেন্ট সফটওয়্যার একত্রিত করেছে। ফোনে ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, IP64 রেটিং, ও ডুয়াল স্টেরিও স্পিকারের মতো ফিচার্স রয়েছে। হ্যান্ডসেটে 45টি মিনি LED লাইট নিয়ে গঠিত ভার্টিক্যাল গ্লিফ বার রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ স্পেসিফিক এলার্ট, ভিজ্যুয়াল নোটিফিকেশন, ও চার্জিং স্টেটাস দেখা যাবে।
Nothing Phone 4b ফোনের দাম ভারতে 34,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের মূল্য 38,999 টাকা। তবে 7.5 শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাস দেবে বলে জানিয়েছে সংস্থা৷ এর ফলে দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় নেমে আসবে।
Nothing Phone 4b সাদা, কালো, ও নীল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, ও Vijay Sales-সহ দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।
নাথিং ফোন 4বি 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে৷ এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন, HDR10+, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Nothing Phone 4b-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কল করার জন্য, সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Nothing Phone 4b রান করে Snapdragon 6 Gen 4 প্রসেসরে। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জিং ও 7.5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি Nothing OS 4.1 কাস্টম স্কিনের সাথে এসেছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ছয় বছর সফটওয়্যার আপডেট প্রদান করবে বলে ঘোষণা করেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale