Nothing Phone 4b-এর রিয়ার ক্যামেরার পাশে গ্লিফ বার লাইট আছে, যার মাধ্যমে ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টেটাস, ও অ্যাপ স্পেসিফিক এলার্ট দেখা যাবে।
Nothing Phone 4b features the new Glyph Bar introduced with Phone 4a
Nothing Phone 4b মঙ্গলবার (জুলাই 7) ভারতে লঞ্চ হল৷ এটি কোম্পানির নতুন b সিরিজের প্রথম মডেল। এটি নাথিংয়ের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটারি পেয়েছে। সংস্থার দাবি, Phone 4b ব্র্যান্ডের সিগনেচার ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, ও ইন্টেলিজেন্ট সফটওয়্যার একত্রিত করেছে। এতে Nothing Phone 4a-এর মতো দেখতে ভার্টিক্যাল গ্লিফ বার আছে, যা 45টি ছোট ছোট LED লাইট নিয়ে গঠিত। এর মাধ্যমে পার্সোনোলাইজড এলার্ট, ভিজ্যুয়াল নোটিফিকেশন, চার্জিং স্টেটাস, ও অ্যাপ স্পেসিফিক এলার্ট দেখা যাবে। Nothing Phone 4b-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 4,400 বর্গ মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, 120 FPS গেমিং সাপোর্ট, NFC, IP64 রেটিং, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, ও Essential AI টুলস।
নাথিং ফোন 4বি একটি 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা তৈরি করেছে Samsung। প্যানেলটি 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 2,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এছাড়াও, ফোনে 1,000 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট আছে।
Nothing Phone 4b ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), অটোফোকাস, এবং f/1.8 অ্যাপারচার-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। মেইন ক্যামেরার সঙ্গে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের৷ ফোনটি 30fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Nothing Phone 4b রান করে Snapdragon 6 Gen 4 প্রসেসরে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম ও সর্বোচ্চ 256 জিবি পর্যন্ত UFS 2.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি। এটি 33W ফাস্ট চার্জারের মাধ্যমে 0-50 এবং 50-100 শতাংশ চার্জ হতে যথাক্রমে 27 মিনিট ও 80 মিনিট সময় নেবে।
নাথিং-এর নতুন স্মার্টফোন Nothing OS 4.1 কাস্টম স্কিনের সাথে এসেছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর সফটওয়্যার আপডেট প্রদান করবে বলে ঘোষণা করেছে। হ্যান্ডসেটে 7.5W রিভার্স চার্জিং সাপোর্টও মিলবে।
Nothing Phone 4b ভারতে 34,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনের মূল্য 38,999 টাকা। তবে ব্যাঙ্ক ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ বোনাসের মাধ্যমে দুই ভ্যারিয়েন্ট যথাক্রমে 29,999 টাকা 33,699 টাকায় কেনা সম্ভব হবে। ফোনটি সাদা, কালো, এবং নীল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে।
Nothing Phone 4b জুলাই 14 থেকে ভারতে বিক্রি হবে। ফোনটি ফ্লিপকার্ট, ক্রোমা, রিলায়েন্স ডিজিটাল, ও Vijay Sales-সহ দেশের বিভিন্ন রিটেল স্টোরে পাওয়া যাবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি কালার ও থিমের সঙ্গে মিল রেখে Nothing Phone 4b RCB Edition নামে এক লিমিটেড এডিশন মডেল এনেছে কোম্পানি। এটি আরসিবি ভক্তদের জন্য সীমিত সংখ্যায় উপলব্ধ হবে। ফোনটির বেঙ্গালুরুতে সংস্থার ব্র্যান্ডেড স্টোরে একটি এক্সক্লুসিভ ড্রপ ইভেন্টে কেনার সুযোগ থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications