এটাই লেটেস্ট Nubia গেমিং স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 নভেম্বর 2018 16:48 IST
হাইলাইট
  • চিনে Nubia Red Magic Mars 6GB RAM/64GB স্টোরেজ এডিশানের দাম 2,699 ইউয়ান
  • Red Magic Mars এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট
  • এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে

7 ডিসেম্বর চিনে বিক্রি শুরু হবে Nubia Red Magic Mars

কোম্পানির লেটেস্ট গেমিং ফোন Red Magic Mars লঞ্চ করল Nubia। Nubia Red Magic এর উত্তরসূরি এই স্মার্টফোন। ভারতে এই স্মার্টফোন লঞ্চের প্রতিশ্রুতি দিয়েছে ZTE। Red Magic Mars এর ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট আর 10GB RAM। এই ফোনে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রসেসারের তাপমাত্রা 13.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রাখা যাবে। যা প্রসেসারের ক্ষমতাকে বাড়াতে সাহায্য করবে।

Nubia Red Magic Mars এর দাম

চিনে Nubia Red Magic Mars 6GB RAM/64GB স্টোরেজ এডিশানের দাম 2,699 ইউয়ান (প্রায় 27,400 টাকা)। 8GB RAM/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 3,199 ইউয়ান (প্রায় 32,500 টাকা)। টপ এন্ড 10GB RAM / 256GB স্টোরেজ ভেরিয়েন্টে Nubia Red Magic Mars এর দাম 3,999 ইউয়ান (প্রায় 40,600 টাকা)।

Nubia Red Magic Mars স্পেসিফিকেশান

সিঙ্গেল সিম Nubia Red Magic Mars ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। এই স্মার্টফোনে রয়েছে একটি 6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 10GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।

Red Magic Mars এ ছবি তোলার জন্য থাকছে 13 MP সিঙ্গেল রিয়ার ক্যামেরা। স্মার্টফোনের সামনে থাকবে 8MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Nubia Red Magic Mars ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C আর 3.5 মিমি হেডফোন জ্যাক। এছাড়াও Red Magic Mars এ থাকছে 3,800 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Nubia
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.