12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 30 মে 2026 17:01 IST
হাইলাইট
  • OnePlus 13-এর দাম সরাসরি 12,000 টাকা কমেছে
  • এই ফোনে Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • OnePlus 13 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরে রান করে

OnePlus 13 was launched in India at Rs. 69,999

Photo Credit: OnePlus

ফ্ল্যাগশিপ ফোন কেনার স্বপ্ন সবার থাকে৷ কিন্তু দাম বাধা হয়ে দাঁড়ায়৷ তার উপর বর্তমানে যে হারে প্রিমিয়াম ফোন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাতে স্বপ্নপূরণ করাই মুশকিল হয়ে পড়েছে৷ তবে OnePlus 13 এখন 12,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে। ব্যাংক ডিসকাউন্ট যোগ করলে প্রায় আরও 3,000 টাকা সাশ্রয়ের মহা সুযোগ। 15,000 টাকা ছাড়ের এমন ডিল মিস করলে লস৷ OnePlus 13-এর ফিচার্স এখনকার যে কোনও দামি প্রিমিয়াম ফোনকে টেক্কা দেবে৷ এতে 2K রেজোলিউশনের LTPO ডিসপ্লে, Hasselblad-টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা, Dolby Vision-এর সাথে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার্স আছে।

OnePlus 13 ডিসকাউন্ট অফার

OnePlus 13 ভারতে লঞ্চ হওয়ার সময় 69,999 টাকা দাম ছিল। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের বেস মডেল এখন অ্যামাজন ও ফ্লিপকার্ট উভয় ই-কমার্স প্ল্যাটফর্মে 57,999 টাকায় লিস্টেড আছে। অর্থাৎ সরাসরি 12,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

এছাড়াও, অ্যামাজন আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,739 টাকা ক্যাশব্যাক মিলবে। অন্য দিকে, ফ্লিপকার্টে অ্যাক্সিস ফ্লিপকার্ট ও এসবিআই ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডে 2,900 টাকা ক্যাশব্যাক দেওয়া হচ্ছে৷ ফোনটি মিডনাইট ওশান (ব্লু), আর্কটিক ডন (সাদা) এবং ব্ল্যাক এক্লিপস (কালো) কালার অপশনে উপলব্ধ৷

OnePlus 13 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 13 মডেলের সামনে 6.82 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি QHD+ রেজোলিউশন (1,440 x  3,168 পিক্সেল), 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 4,500 নিট পিক ব্রাইটনেস, এবং ডলবি ভিশন অফার করে। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে রান করে।ডিভাইসে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000mAh ব্যাটারি, যার সাথে 100W ওয়্যার্ড, 5W রিভার্স ওয়্যার্ড, এবং 10 রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

OnePlus 13 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি f/1.6 অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, f/2.6 অ্যাপারচার এবং 3x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP68 and IP69-rated design
  • Magnetic accessories
  • Sharp 120Hz display
  • Plenty of AI features
  • Buttery smooth software performance
  • Great battery life
  • Fast wired and wireless charging
  • Bad
  • AI image editing tools aren't impressive
  • Accessories need the magnetic case to function
 
KEY SPECS
Display 6.82-inch
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB, 24GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 6000mAh
OS Android 15
Resolution 1440x3168 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকা ছাড়ে Redmi Turbo 5-এর সেল শুরু, মিড-রেঞ্জে সবচেয়ে ভাল ফোন?
  2. RIL AGM 2026: কনটেন্ট বানিয়ে টাকা রোজগারের ইচ্ছা? AI-এর উপর সব ছেড়ে দিন, রিলায়েন্সের বড় চমক
  3. RIL AGM 2026: ফোনে কথা শুনবে, লিখে রাখবে, আপনার হয়ে খাবার অর্ডার করবে, Jio আনল AI কল এজেন্ট
  4. Motorola Edge 70 Fusion স্মার্টফোনের 512GB ভার্সন লঞ্চ হল, কম খরচেই দ্বিগুণ স্টোরেজ
  5. 15 বছরের নিচে বয়স হলেই নো-এন্ট্রি, বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ এশিয়ার এই দেশে
  6. OnePlus আনল 13,380mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও Dolby Vision ডিসপ্লের Pad 3 Pro ট্যাবলেট
  7. Oppo Reno 16-এর ছোট ভাই Reno 16c আসছে ভারতে, অসাধারণ 50MP সেলফি ক্যামেরা থাকবে
  8. Nothing-এর ডিজাইন, পিছনে ডিসপ্লে, ব্যাটারি 8,000mah, 1,500 টাকা ছাড়ে শুরু Pova 8 ফোনের সেল
  9. Vivo Y6e 5G বাজেটে 6500mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লের সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Amazon Prime Day Sale 2026: শুরু হচ্ছে অ্যামাজনের মেগা সেল, সস্তায় ফোন থেকে ল্যাপটপ, জামাকাপড়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.