ওয়ানপ্লাস আজ পর্যন্ত যত প্রিমিয়াম ফোন লঞ্চ করেছে, তার মধ্যে OnePlus 15 সবথেকে পাওয়ারফুল ব্যাটারি পেয়েছে।
Photo Credit: OnePlus
OnePlus 15 features a 7300mAh battery
OnePlus 15 সোমবার ধুমধাম করে চীনে লঞ্চ হল। এটি ওয়ানপ্লাসের সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এতে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ও 7,300mAh ব্যাটারি দেওয়া আছে। সংস্থাটি আজ পর্যন্ত যতগুলো প্রিমিয়াম ফোন বাজারে এনেছে, তার মধ্যে লেটেস্ট মডেলটি সবথেকে শক্তিশালী ব্যাটারি পেয়েছে। এটি Hasselblad-এর পরিবর্তে কোম্পানির নিজস্ব DetailMax ইমেজিং সিস্টেমের সঙ্গে এসেছে। OnePlus 15-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 165 হার্টজ ডিসপ্লে, নতুন গ্লেসিয়ার কুলিং সিস্টেম, G2 গেমিং চিপ, সিমেট্রিকাল ডুয়াল স্পিকার, সর্বোচ্চ পর্যায়ের জল ও ধুলোরোধী চ্যাসিস (IP66, IP69, ও IP69K), Dolby Vision ভিডিও রেকর্ডিং, হাই-পারফরম্যান্স X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইত্যাদি।
ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ ফোনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2772x1272 পিক্সেল), 330 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1,800 নিট ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে। কোম্পানির দাবি, ডিসপ্লের চারপাশে মাত্র 1.15 মিমি পুরু বেজেল আছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ওয়ানপ্লাস 15 ফোনের ক্যামেরা মডিউলে হ্যাসেলব্ল্যাড ব্র্যান্ডিং দেখতে না পেয়ে অনেকেই অবাক হয়েছেন। তাহলে কি এটা কোম্পানির ভুল? না, নতুন ফ্ল্যাগশিপ ফোনে কোম্পানির নিজস্ব ডিটেলম্যাক্স ইমেজিং ইঞ্জিন ব্যবহার হয়েছে, যা চীনে লুমো (Lumo) নামে পরিচিত। হ্যান্ডসেটটি সামনের দিকে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি 60fps-এ 4K ভিডিও রেকর্ডিং করতে পারে।
ফোনটির পিছনে তিনটি ক্যামেরা আছে — প্রাইমারি ক্যামেরায় f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 3.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ব্যাক ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ডিং করত সক্ষম।
OnePlus 15 স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর ও G2 গেমিং চিপ ব্যবহার হয়েছে। 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি 4.1 অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। হ্যান্ডসেটটিতে 7,300mAh ব্যাটারি আছে যা 120W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।
চীনে OnePlus 15 -এর 12 জিবি + 256 জিবি মডেলের দাম 3,999 ইউয়ান (প্রায় 50,000 টাকা)। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,299 ইউয়ান (প্রায় 53,000 টাকা), 4,599 ইউয়ান (প্রায় 57,000 টাকা), 4,899 ইউয়ান (প্রায় 61,000 টাকা), ও 5,399 ইউয়ান (প্রায় 67,000 টাকা)। এটি ভারতে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে লঞ্চ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features