OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 অক্টোবর 2026 17:37 IST
হাইলাইট
  • OnePlus 16 ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর পেয়েছে
  • এটি ওয়ানপ্লাসের প্রথম 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন
  • OnePlus 16 ফোনে একাধিক গেম 185FPS-এ খেলা যাবে

OnePlus 16 features a 200-megapixel triple rear camera unit

Photo Credit: OnePlus

OnePlus 16 সোমবার চীনে লঞ্চ হয়েছে। এটি পূর্বসূরী OnePlus 15 মডেলের মতো উচ্চ পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। তবে এই ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা ওয়ানপ্লাসের ইতিহাসে সর্বপ্রথম। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 185 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টযুক্ত গেমিং ডিসপ্লে আছে। আবার একাধিক গেম 185 ফ্রেম প্রতি সেকেন্ডে খেলা যাবে। OnePlus 16 ডুয়াল স্টেরিও স্পিকার, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ইনফ্রারেড ব্লাস্টার, NFC, ও 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এসেছে। ডিভাইসটি গ্লেসিয়ার কুলিং সিস্টেম, IP66, IP68, IP69, ও IP69K রেটিং অফার করে।

OnePlus 16 স্পেসিফিকেশন ও ফিচার্স

ওয়ানপ্লাস 16 তিনটি রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। ডিভাইসের পিছনে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, 1/1.4 ইঞ্চি সেন্সর ও f/1.6 অ্যাপারচার পাওয়া যাবে। ফোনে OIS প্রযুক্তিসম্পন্ন 50 মেগাপিক্সেল (Sony LYTIA 600) পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, যা 3x অপটিক্যাল জুম ও 120x ডিজিটাল জুম অফার করে। এছাড়াও, হ্যান্ডসেটে 116 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা ডলবি ভিশনের সঙ্গে 4K 120fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। আবার 8K 30fps ভিডিও শুট করার সুবিধা থাকছে।

Advertisement

সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। এটি অটোফোকাস ও 4K 60FPS ভিডিও রেকর্ডিং অফার করে। OnePlus 16 একটি 6.59 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে, যা 1-165 হার্টজ সিস্টেম রিফ্রেশ রেট, 185 হার্টজ গেমিং রিফ্রেশ রেট, সর্বোচ্চ 2,000 নিট লোকাল ব্রাইটনেস, 3,840 হার্টজ PWM ডিমিং, ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করে। ডিভাইসে Android 17 ভিত্তিক ColorOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।

ওয়ানপ্লাসের এই ফোনে প্রাইমারি প্রসেসরকে সহায়তা করতে G3 নেটওয়ার্ক চিপ এবং P4 সুপার ডিসপ্লে চিপ দেওয়া হয়েছে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করে বিশাল 9,000mAh ব্যাটারি। এতে 100W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, 27W রিভার্স ওয়্যার্ড, বাইপাস চার্জিং, ও 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থন আছে।

OnePlus 16 দাম

চীনে OnePlus 16 এর বেস 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান (প্রায় 86,000 টাকা) রাখা হয়েছে। ডিভাইসের 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 6,799 ইউয়ান (প্রায় 97,000 টাকা), 7,499 ইউয়ান (প্রায় 1,07,000 টাকা), ও 8,499 ইউয়ান (প্রায় 1,21,000 টাকা)। ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনো জানা যায়নি। 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.