ছাত্রদের জন্য OnePlus 6 ফোনে একাধিক নতুন অফার নিয়ে এলো OnePlus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 13:27 IST
হাইলাইট
  • ছাত্রদের জন্য নতুন ‘ব্যাক টু স্কুল’ অফার লঞ্চ করল OnePlus
  • OnePlus 6 ফোনে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে
  • এই অফারে ছাত্রদের জন্য EMI অফার সহ একাধিক সুবিধা দেওয়া হবে

ছাত্রদের জন্য নতুন ‘ব্যাক টু স্কুল’ অফার লঞ্চ করল চিনের স্মার্টফোন কোম্পানি OnePlus। এই অফারে ছাত্রদের জন্য EMI অফার সহ একাধিক সুবিধা দেওয়া হবে। HDFC ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করলে OnePlus 6 ফোনে 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথেই Amazon.in থেকে এই ফোন কিনলে নো কস্ট EMI ও পরে OnePlus 6 এর কেস কিনলে 20 শতাংশ ছাড় পাওয়া যাবে। 23 জুলাই পর্যন্ত এই অফার চলবে।

ব্যাক টু স্কুলের এই অফার কম্পানির নিজস্ব অনলাইন ও অফলাইন স্টোর ও Amazon.in থেকে পাওয়া যাবে। এই বছর মে মাসে OnePlus 6 লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় 6GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল 34,999 টাকা। আর 8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্তের দাম ছিল 39,999 টাকা। এর সাথেই সম্প্রতি একটি 8GB RAM আর 256 GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 ভারতে লঞ্চ হয়েছে। এই ভেরিয়েন্টের দাম 43,999 টাকা। তিনটি ভেরিয়েন্তেই এই অফারে ডিসকাউন্ট দিচ্ছে OnePlus।

মুম্বাইতে OnePlus 6 লঞ্চের সময় এই দেশে নতুন পাঁচটি OnePlus এক্সপেরিয়েন্স স্টোর ও দশটি নতুন সার্ভিস সেন্টার খোলার কথা জানিয়েছিল OnePlus। এর সাথেই সম্প্রতি জানা গিয়েছে ভারতে কোম্পানির নতুন গবেষনা কেন্দ্র খুলতে চায় OnePlus। চিনের পরেই কোম্পানির দ্বিতীয় প্রধাণ কার্যালয় ভারতে খুলবে OnePlus। 2018 সালের মধ্যেই এই সব কাজ ভারতে করে ফেলবে চিনের কোম্পানিটি।

“কোম্পানির মোট গ্রাহকের 30 শতাংশ 18-35 বছরের মধ্যে বয়স। এদের মধ্যে বেশিরভার ছাত্র। ছাত্ররা সবসময় যে কোন জিনিস কেনার আগে অনেক পড়াশুনা করে তবেই কেনার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে প্রিমিয়াম স্মার্টফোন কেনার আগে এই পড়াশুনা আরও বেড়ে যায়।” বলে জানিয়েছেন ভারতে কোম্পানির জেনারেল ম্যানেজার বিকাশ আগ্রবাল। তিনি আরও বলেন, “নতুন এই অফারে ছাত্রদের OnePlus 6” কেনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলেই আমরা মনে করছি।”

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Netflix দেখা যাচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে! আপনি এই অফার পাবেন কি? এক ক্লিকে জেনে নিন
  2. Motorola-এর সবচেয়ে শক্তিশালী Edge ফোন জুলাই 15 ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে আইফোনের মতো ফিচার
  3. Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি
  4. GPT-5.6: চ্যাটজিপিটি একাই করবে সব কাজ, OpenAI-এর নতুন AI মডেল অসীম ক্ষমতা নিয়ে হাজির
  5. Redmi Note 17 স্মার্টফোনে ট্যাবের মতো বড় ডিসপ্লে থাকবে, 8,000mAh ব্যাটারির সঙ্গে নতুন ডিজাইন প্রকাশ্যে
  6. Realme Narzo 100x 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 8,000mAh ব্যাটারি-সহ দুর্দান্ত ফিচার্স
  7. BSNL আনল iPhone 17 Pro-এর থেকেও দামি ফোন, নেই ক্যামেরা-টাচস্ক্রিন, তাও চমকে দেবে ফিচার
  8. Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
  9. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
  10. iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.