অবশেষে ভারতে আসছে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2018 13:24 IST
হাইলাইট
  • মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজটি টপ ভেরিয়েন্ট
  • এই ভেরিয়েন্টে আছে 8GB RAM আর 256GB স্টোরেজ
  • July 10 থেকে Amazon.in এ এই ফোনের বিক্রি শুরু হবে

মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই বছরে OnePlus এর ফ্ল্যাগশিপ OnePlus 6। একই সাথে OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ফোন লঞ্চ করেছিল OnePlus। এই ভেরিয়েন্টটি শুধুমাত্র 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল। লিমিটেড এডিশান এই ফোন লঞ্চের কিছুদিনের মধ্যেই ফোনের স্টক শেষ হয়ে যায়। মে মাসে OnePlus 6  লঞ্চের সময় ভারতের বাজারে মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেনি OnePlus। তখন কোম্পানি জানিয়েছিল এই ফোন ভারতের বাজারে লঞ্চের কোন পরিকল্পনাই তাদের নেই। তবে মন বদল করে এবার ভারতের বাজারে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি লঞ্চ লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে OnePlus।

ভারতে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম

ভারতে OnePlus 6 মিডনাইট ব্ল্যাক 8GB RAM আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 43,999 টাকা। আগামী 10 জুলাই থেকে Amazon.in এ এই ফোন কিনতে পাওয়া যাবে। এছাড়াও 14 জুলাই থেকে OnePlus.in ও OnePlus অফলাইন স্টোরে এই ফোন কেনা যাবে। একই স্টোরেজের OnePlus 6 মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশানের থেকে 1,000 টাকা দাম কম দামে এই মিডনাইট ভেরিয়েন্ট পাওয়া যাবে।

Advertisement

 

OnePlus 6 স্পেসিফিকেশান

নতুন OnePlus 6 এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 256GB ইন্টারনাল স্টোরেজ।

Advertisement

এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।

OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।

 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.