তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন OnePlus 6T। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা মিরর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।
ভারতে তিনটি স্টোরেজ/RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে OnePlus 6T
সোমবার নিউ ইয়র্কে এক ইভেন্টে লঞ্চ হয়েছিল OnePlus 6T। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে লঞ্চ হল OnePlus এর লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস। স্পেসিফিকেশান আর জানার কিছু ছিল না। এই ইভেন্টে মুলত ভারতে OnePlus 6T ফোনের দাম জানিয়েছে কোম্পানি। OnePlus 6T ফোনের প্রধান আকর্ষণ ডিসপ্লের উপরে ছোট নচ, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর আগের থেকে বড় 3,700 mAh ব্যাটারি। OnePlus 6T ফোনের ক্যামেরায় কম আলোতে আরও ভালো ছবি তোলার জন্য যোগ হয়েছে বিশেষ ‘নাইটস্কেপ'। কোম্পানির দাবি OnePlus 6T ফোনে আগের থেকে ভালো পোট্রেট তোলা সম্ভব হবে। OnePlus 6T ফোনে তোলা পোট্রেট ছবিতে পাওয়া যাবে স্টুডিও লাইট এফেক্ট।
আরও পড়ুন: OnePlus 6T লঞ্চ ইভেন্ট দেখুন এখানে
তিনটি আলাদা স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন OnePlus 6T। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 37,999 টাকা মিরর ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। 8GB+128GB স্টোরেজে OnePlus 6T ফোনের দাম 41,999 টাকা। মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ভেরিয়েন্ট। আর সর্বোচ্চ 8GB RAM+256GB স্টোরেজে মিডনাইট ব্ল্যাক OnePlus 6T ফোনের দাম 45,999 টাকা। 1 নভেম্বর থেকে Amazon.in থেকে ভারতে পাওয়া যাবে OnePlus 6T। অনলাইনে Amazon.in ওয়েবসাইটে শুরু হবে বিক্রি।
আরও পড়ুন: কেন OnePlus 6T থেকে বাদ গেল হেডফোন জ্যাক আর ওয়্যারলেস চার্জিং?
ডুয়াল সিম OnePlus 6T ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব OxygenOS স্কিন। OnePlus 6T তে রয়েছে একটি 6.41 ইঞ্চি AMOLED ডিসপ্লে। থাকবে sRGB সাপোর্ট।এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ডিসপ্লের উপরে সুরক্ষার জন্য থাকবে Gorilla Glass 6। ফোনের ভিতরে থাকছে Snapgragon 845 চিপসেট, 6GB/8GB LPDDR4X RAM আর 128GB/256GB স্টোরেজ।
OnePlus 6T তে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। পএই ক্যামেরাই থাকবে একটি 16MP Sony IMX519 প্রাইমারি সেন্সার। সাথে থাকবে একটি 20MP Sony IMX376K সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য OnePlus 6T তে রয়েছে একটি 16MP Sony IMX371 সেন্সার।
আরও পড়ুন: 2019 সালের শুরুতে 5G স্মার্টফোন লঞ্চ করবে OnePlus
কানেক্টিভিটির জন্য OnePlus 6T তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802ac (ডুয়াল ব্যান্ড, 2.4GHz and 5GHz), Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর একটি USB Type-C (v2.0) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 ব্যাটারি আর ফাস্ট চার্জিং সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features