লঞ্চের আগে ফাঁস হল OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 মে 2019 17:44 IST
হাইলাইট
  • OnePlus 7 Pro ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট
  • সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা

OnePlus 7 Pro ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা

Photo Credit: OnLeaks

তিনটি রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro। সম্প্রতি এক রিপোর্তে এই খবর জানা গিয়েছিল। এছাড়াও সম্প্রতি প্রকাশিত এক রিপোর্তে এই ফোনের বিভিন্ন স্টোরেজ ভেরিয়েন্ট সামনে এসেছিল। এবার নতুন রিপোর্টে OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে এল। এই ফোনে থাকছে ডুয়াল সিম সাপোর্ট আর 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। OnePlus 7 Pro ফোনে ডিসপ্লের নীচে থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। সাথে থাকছে NFC কানেক্টিভিটি।

Slashleaks ওয়েবসাইটে OnePlus 7 Pro ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এই ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। এই ফোনের রয়েছে 6.67 ইঞ্চি ফ্লুইড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 12GB পর্যন্ত RAM আর Adreno 640 GPU।

6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+256GB স্টোরেজ আর 12GB RAM+256GB স্টোরেজে পাওয়া যাবে OnePlus 7 Pro। তইনটি ভেরিয়েন্টের স্টোরেজেই থাকছে UFS 3.0 ফ্ল্যাশ মেমোরি।

সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা
ছবি: ইশান অগ্রবাল

OnePlus 7 Pro ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অয়াঙ্গেল ক্যামেরা আর একটি 8 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ক্যামেরার সাথেই থাকছে ডুয়াল LED ফ্ল্যাশ, PDAF অটোফোকাস, লেজার অটোফোকাস, কন্টিনিউয়াস অটোফোকাস। এই ফোনের রিয়ার ক্যামেরায় 60fps 4K ভিডিও রেকর্ড করা যাবে।

সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি পপ-আপ ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল Sony IMX471 সেন্সার। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে Warp Charge 30 ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium build
  • Vivid and immersive display
  • Powerful stereo speakers
  • Snappy UI and app performance
  • Useful secondary cameras
  • Good battery life
  • Bad
  • Heavy
  • Inconsistent AF in macros
  • 4K videos have oversaturated colours
  • Mediocre low-light video performance
  • No wireless charging
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 16-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 4000mAh
OS Android 9.0 Pie
Resolution 1440x3120 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মানুষের বিকল্প হতে ব্যর্থ, কাজ থেকে AI ছাঁটাই করে কর্মীদের বিশ্বস্ত হাতেই ভরসা রাখছে Starbucks
  2. Xiaomi 17T দীর্ঘ চার বছর পর ভারতে ফিরছে, লঞ্চ হবে 4 জুন, ঘোষণা করল শাওমি
  3. Realme 16T বিশাল 8000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল, ব্যাক ক্যামেরা দিয়েই নিখুঁত সেলফি
  4. UPI Payment Tips: মেয়েদের জন্য স্বস্তি, ফোন নম্বর লুকিয়ে UPI-তে টাকা পাঠানো ও নেওয়ার ট্রিকস জেনে রাখুন
  5. HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে
  6. Xiaomi 17 Max দুর্ধর্ষ 200MP ট্রিপল Leica ক্যামেরা ও 8,000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  7. Oppo Reno 16 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হবে, থাকবে 200MP ট্রিপল ক্যামেরা
  8. Poco Pad C1: পোকো বিশাল ডিসপ্লে ও বড় ব্যাটারি সহ নতুন ট্যাব বাজারে আনল
  9. Oppo Find X9s চমৎকার ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম জেনে নিন
  10. Oppo Find X9 Ultra ঝড় তুলে লঞ্চ হল ভারতে, 200MP কোয়াড ক্যামেরায় টেক্কা DSLR-কে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.