ফাঁস হল ভিডিও, এটাই নতুন OnePlus 7T?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 অগাস্ট 2019 13:36 IST
হাইলাইট
  • OnePlus 7T ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে
  • এই ফোনে 3.5 মিমি অডিও জ্যাক থাকছে না
  • ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

OnePlus 7T ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ

Photo Credit: PriceBaba x @OnLeaks

কয়েক দিন আগেই OnePlus 7T ফোনের বৃত্তাকার ক্যামেরা মডিউলের ছবি সামনে এসেছিল। এবার একটি 360 ডিগ্রি ভিডিওতে দেখা গেল এই ফোন। ভিডিওতে এই ফোনের ডিজাইন সব দিক থেকে দেখা গিয়েছে। OnePlus 7 ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার হলেও OnePlus 7T ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। সাথে থাকছে LED ফ্ল্যাশ। OnePlus 6T আর OnePlus 7 এর মতোই OnePlus 7T ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ নচ। ভিডিওতে OnePlus 7T ফোনের পিছনে গ্লসি ফিনিশ দেখা গিয়েছে।

সম্প্রতি PriceBaba ওয়েবসাইটে OnePlus 7T ফোনের এই ভিডিও প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে সব দিক থেকে OnePlus 7T ফোন দেখা গিয়েছে। OnePlus 7 ফোনের সাথে OnePlus 7T ফোনের ক্যামেরা মডিউল ছাড়া অন্য কোন বিভাগের ডিজাইনে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। OnePlus 7T ফোনের পিছনে বৃত্তাকার মডিউলে তিনটি ক্যামেরা থাকবে। সাথে থাকবে LED ফ্ল্যাশ।

ফোনের পিছনে ক্যামেরা সেন্সরগুলির মধ্যে একটি করে দাগ টেনেছে OnePlus। যা এই ফোনের ক্যামেরা মডিউলকে অন্য যে কোন ফোনের ক্যামেরা মডিউলের থেকে আলাদা করেছে। তবে এই ফোনের ট্রিপল ক্যামেরা সেট আপের ছবি ও ভিডিও সামনে এলেও এখনও ক্যামেরায় কী সেন্সর থাকবে জানা যায়নি। এই ফোনের সামনে ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচে থাকবে সেলফি ক্যামেরা।

Advertisement

ফোনের ডান দিকে থাকছে পাওয়ার আর ভলিউম বাটন। ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন, নীচে থাকছে সিম স্লট, USB Type-C পোর্ট আর স্পিকার গ্রিল। ফোনের উপরে থাকছে একটি 6.4 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। OnePlus 6T আর OnePlus 7 এর মতোই OnePlus 7T ফোনে কোন 3.5 মিমি হেডফোন জ্যাক থাকছে না।

ফোনের পিছনে গ্লসি ফিনিশের সাথেই থাকছে কার্ভড ফিনিশ। ফোনের পিছনে বৃত্তাকার ক্যামেরা মডিউলটি তুলনার একটু উঁচু। ফোনের পিছনে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি। OnePlus 7T ফোনের ভিতরে থাকতে পারে একটি Snapdragon 855 Plus চিপসেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.