OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 23 মার্চ 2026 11:50 IST
হাইলাইট
  • OnePlus Ace 6 Ultra-এর সামনে 165 হার্টজ ডিসপ্লে থাকবে
  • স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ Dimensity চিপসেটের সাথে আসছে
  • এটি Redmi K90 Ultra মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে

OnePlus Ace 6 Ultra will join the OnePlus Ace 6 Series

Photo Credit: OnePlus

OnePlus 15T আগামীকাল চীনে লঞ্চ হচ্ছে। এটি 2026 সালের প্রথম পাওয়ারফুল কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। সংস্থাটি আরও একটি প্রিমিয়াম ফোনের উপরে কাজ করছে, যা এপ্রিলে বাজারে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। আপকামিং মডেলটির নাম হল OnePlus Ace 6 Ultra এবং এটি Ace 6 সিরিজের তৃতীয় ফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। OnePlus Ace 6 ও Ace 6T গত বছর লঞ্চ হয়েছিল। সূত্রের দাবি, নতুন ফোনটি উচ্চ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং শক্তিশালী Dimensity চিপসেটের সাথে আসবে। চলুন দেখে নিই আসন্ন ফোনে কী কী স্পেসিফিকেশন থাকবে।

OnePlus Ace 6 Ultra স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইম

টেক ব্লগার স্মার্ট পিকাচুর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছে, ওয়ানপ্লাস এস6 আল্ট্রা বিশাল 6.8 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে৷ অর্থাৎ প্রতি সেকেন্ডে 165 বার ছবি আপডেট হবে। ফিচারটি গেম খেলার সময় 120 হার্টজ এবং 144 হার্টজের তুলনায় দ্রুত রেসপন্স দিতে সাহায্য করবে। বর্তমানে স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে ওয়ানপ্লাস কোম্পানির সবচেয়ে বেশি 165 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত মডেল আছে।

OnePlus Ace 6 Ultra মডেলে MediaTek Dimensity 9500 চিপসেট ব্যবহার করা হতে পারে। 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত এই ফ্ল্যাগশিপ প্রসেসর ইতিমধ্যেই Oppo Find X9 সিরিজ এবং Vivo X300 লাইনআপে ব্যবহৃত হয়েছে। ফোনটি Redmi K90 Ultra মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে, যা একই প্রসেসরে চলবে। সবকিছু ঠিকঠাক চললে, উভয় স্মার্টফোন চীনে আগামী মাসে লঞ্চ হতে পারে। ফোনগুলি চাইনিজ মার্কেটের বাইরে রিলিজ হবে কিনা, তা জানা যায়নি।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস 15টি মঙ্গলবার (মার্চ 24) লঞ্চ হচ্ছে। এটি 6.32 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিনের সাথে আসছে, যা 1.5K রেজোলিউশন ও 165 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 চিপসেটে রান করবে। এতে 7,500mAh গ্লেসিয়ার ব্যাটারি থাকছে, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, বাইসাপ চার্জিং, এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং অফার করবে।

OnePlus 15T লুমো ইমেজিং সহ ডুয়াল ব্যাক ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত থাকবে। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (Sony Ultra Vision সেন্সর) এবং 3.5x অপটিক্যাল জুম ও 7x লসলেস জুম সহ একটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত হবে।

ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে IP66, IP68, IP69, এবং IP69K স্তরের কমপ্লিট জল এবং ধুলোরোধী ক্ষমতা, চারটি মেজর OS আপগ্রেড, 3D আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাঁচ বছর সিকিউরিটি আপডেট, মেটাল ফ্রেম, G2 ওয়াই-ফাই চিপ, ডুয়াল স্টেরিও স্পিকার, টাচ রেসপন্স চিপ, ইত্যাদি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.