20,000 টাকার মধ্যে দুর্দান্ত ফোন আনছে OnePlus, নতুন N সিরিজ লঞ্চ হতে পারে জুলাইয়ে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুন 2026 15:08 IST
হাইলাইট
  • OnePlus N সিরিজের অধীনে কম দামের স্মার্টফোন আসবে
  • এটি Redmi, Realme, ও Poco-এর বাজেট ফোনের সাথে প্রতিযোগিতা করবে
  • OnePlus N সিরিজের প্রথম ফোন জুলাইয়ে ভারতে লঞ্চ হতে পারে

OnePlus Turbo 6X series is also launching in the budget segment in China

Photo Credit: OnePlus

OnePlus N সিরিজ জুলাইয়ে ভারতে আসছে। চীনা সংস্থাটি মূলত মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের জন্য পরিচিত, কিন্তু এখন বাজেট সেগমেন্টে নতুনভাবে প্রবেশের পরিকল্পনা করছে। OnePlus N সিরিজের ফোনের দাম Nord CE 6 Lite মডেলের থেকেও কম হবে, যা মে মাসে 20,999 টাকায় লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে সিরিজের প্রথম মডেল আগামী মাসে ভারতে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। রিপোর্ট থেকে আপকামিং OnePlus N লাইনআপের দাম সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। এটি Redmi, Realme, Poco, এবং Vivo-এর বাজেট ফোনের সাথে প্রতিযোগিতা করবে।

OnePlus N সিরিজ জুলাইয়ে 20,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে

টিপস্টার যোগেশ ব্রার সমাজমাধ্যম প্ল্যাটফর্ম X-এর একটি পোস্টে দাবি করেছেন, OnePlus জুলাই মাসে তাদের N সিরিজের প্রথম ফোন প্রকাশ্যে আনবে। এটি মূলত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারকে টার্গেট করবে। আসন্ন সিরিজের কিছু মডেলের দাম 20,000 টাকার মধ্যে রাখা হতে পারে।

যদি উপরের তথ্য সঠিক হয়, তাহলে ফোনটি ভারতে উপলব্ধ ওয়ানপ্লাসের অন্যতম সস্তা হ্যান্ডসেট হবে। তবে ফোনগুলোর স্পেসিফিকেশন বা ফিচার্স সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি, ক্যামেরা সেটআপ, চার্জিং স্পিডের মতো তথ্য অজানা। তাই কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ।

প্রসঙ্গত, OnePlus Turbo 6X ও OnePlus Turbo 6X Pro আগামীকাল (জুন 10) চীনে লঞ্চ হচ্ছে। দুটি ফোনই বাজেট সেগমেন্টে বিক্রি হবে। Pro ভার্সনে Samsung-এর তৈরি 1.5K রেজোলিউশন অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এটি Dimensity 7400 Super প্রসেসরে রান করবে।

OnePlus Turbo 6X Pro-এর অন্যতম আকর্ষণ হবে 8,000mAh ব্যাটারি। যার সাথে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এতে IP66, IP68, ও IP69 প্রোটেকশন থাকার ফলে জল বা ধুলো ডিভাইসের কোনও ক্ষতি করতে পারবে না। স্মার্টফোনটি ব্ল্যাক এবং অরেঞ্জ রঙে উপলব্ধ হবে।

Advertisement

অন্য দিকে, বেস OnePlus Turbo 6X মডেলে FHD+ রেজোলিউশন এলসিডি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। ফোনটি Dimensity 7360 Super প্রসেসর ব্যবহার করবে। রিপোর্ট অনুসারে, এতে 7,000mAh ব্যাটারি ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে।

ওয়ানপ্লাস টার্বো 6এক্স ডুয়াল ক্যামেরার সঙ্গে আসবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা। টার্বো 6এক্স প্রো 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.