OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস
OnePlus N6 জুন 30 দুপুর 12টার সময় ভারতে লঞ্চ হতে চলেছে। এটি Amazon-এর মাধ্যমে দেশে বিক্রি হবে। টিজারে ফোনের দুইটি কালার অপশন প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, OnePlus N সিরিজের একটি মডেলের দাম 20,000 টাকার নিচে থাকতে পারে। অর্থাৎ, OnePlus N6 বাজেট ও লো মিড-রেঞ্জ ক্রেতাদের লক্ষ্য করে আসতে পারে।