OnePlus N6: অপেক্ষার অবসান, নতুন বাজেট ফোন কবে ভারতে আসছে বললো ওয়ানপ্লাস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 জুন 2026 12:57 IST
হাইলাইট
  • OnePlus N সিরিজের প্রথম মডেলের নাম OnePlus N6
  • অফিসিয়াল টিজারে ফোনটি দুটি রঙে দেখা গিয়েছে
  • OnePlus N6 অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে

OnePlus N6 will be available in two color options

Photo Credit: OnePlus

OnePlus N6 চলতি মাসেই ভারতে লঞ্চ হচ্ছে। গত সপ্তাহে ওয়ানপ্লাসের ভারতীয় শাখা নতুন N সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছিল। আর আজ OnePlus N লাইনআপের প্রথম মডেলের অফিসিয়াল নাম ও লঞ্চের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে। OnePlus N6 ভারতে জুন 30 দুপুর 12টার সময় আত্মপ্রকাশ করতে চলেছে। এটি Amazon ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বাজারে বিক্রি হবে। টিজারে ডিভাইসটির দুইটি কালার অপশন প্রকাশিত হয়েছে। OnePlus N সিরিজের মডেলগুলোর দাম 18,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যে থাকবে। অর্থাৎ, OnePlus N6 বাজেট ও লো মিড-রেঞ্জ ক্রেতাদের লক্ষ্য করে আসতে পারে।

OnePlus N6 ভারতে জুন 30 লঞ্চ হচ্ছে

ওয়ানপ্লাস সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে OnePlus N6 লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। ফোনটি সবুজ এবং কালো রঙে আসবে৷ ডিজাইনের দিক থেকে এটি অনেকটা Nord CE 6-এর মতো দেখতে হবে। পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একজোড়া ক্যামেরা সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান।

Meet the all-new #OnePlusN6
Our all-new smartphone lineup designed for India's young and neo generation with a New, Neo, Never Off philosophy.

Get notified: https://t.co/epVDSKIr94 pic.twitter.com/FGhGSTug8y

— OnePlus India (@OnePlus_IN) June 15, 2026

ওয়ানপ্লাস এন6 মডেলের ব্যাক প্যানেলের মাঝখানে ব্র্যান্ডের লোগো আছে। হ্যান্ডসেটে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকছে। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম বোতাম দেখা যাচ্ছে। বাম পাশ সম্পূর্ণ পরিষ্কার রাখা হয়েছে। ফোনের নিচের অংশে টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, ও সিম ট্রে রয়েছে।  উপরে একটি সেকেন্ডারি মাইক্রোফোন ইউনিট দেখা গিয়েছে।

OnePlus নতুন N সিরিজ লঞ্চের মাধ্যমে ভারতে তাদের স্মার্টফোন পোর্টফোলিওকে তিনটি পৃথক মূল্যস্তরে পুনর্গঠন করতে চলেছে। N সিরিজের ফোন 18,000 থেকে 25,000 টাকার রেঞ্জে আসবে। এটি Gen Z এবং Neo জেনারেশনকে টার্গেট করবে। কোম্পানি লং ব্যাটারি লাইফ, দৈনিক পারফরম্যান্স, ও অ্যাক্সেসিবিলিটির উপর বিশেষ গুরুত্ব দেবে।

অন্য দিকে, Nord সিরিজের অধীনে 18,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জে নতুন মডেল বাজারে আনা হবে। এটি সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করবে, যারা মিড-রেঞ্জের দামে ফ্ল্যাগশিপ পারফরম্যান্স ও ফিচার পেতে চান। সবশেষে, কোম্পানির পিওর ফ্ল্যাগশিপ নম্বর সিরিজ। এটি 50,000 টাকার উপরে প্রিমিয়াম মার্কেট ও অত্যাধুনিক ফিচার্সকে টার্গেট করবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. YouTube-এর বড় ঘোষণা, ভিডিওর ভিউ বাড়বে হু হু করে, উঠে যাচ্ছে ওয়াচ টাইমের শর্ত
  2. Vivo আরও মহার্ঘ হল, ভারতে পাঁচটি স্মার্টফোনের দাম বাড়াল চীনা সংস্থা
  3. Airtel গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার, iPhone পাবেন 22,000 টাকা ডিসকাউন্টে
  4. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  5. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  6. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  7. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  8. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  9. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  10. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.