OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 22 সেপ্টেম্বর 2026 13:55 IST
হাইলাইট
  • OnePlus N6 Lite পাওয়ারফুল 7,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
  • এই ফোনের সামনে 120Hz এলসিডি ডিসপ্লে রয়েছে
  • ভারতে OnePlus N6 Lite হল কোম্পানির সবচেয়ে কম দামের ফোন

OnePlus N6 Lite 4G has a 7,000mAh battery

Photo Credit: OnePlus

OnePlus N6 Lite মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের বাজারে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এতে শক্তিশালী 7,000mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, এটি 6 বছর ভাল স্বাস্থ্য ধরে রাখতে সক্ষম হবে। ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ 3 দিন ব্যাকআপ দিতে পারবে বলে জানানো হয়েছে। OnePlus N6 Lite মডেলে IP64 রেটিং, 120Hz ডিসপ্লে, ও রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ওয়ানপ্লাসের নতুন বাজেট ফোনে 12 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, OReality অডিও, AI ইরেজার, ও AI ক্লিয়ার ফেসের মতো ফিচার্স রয়েছে।

OnePlus N6 Lite দাম

OnePlus N6 Lite ভারতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজের একটাই মেমরি অপশনে লঞ্চ হয়েছে। দাম 16,999 টাকা। এটি নিও গ্রীন ও মিডনাইট হাইপ কালার স্কিমের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনটি আজ, মঙ্গলবার (সেপ্টেম্বর 22) থেকেই Amazon এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার অনলাইন স্টোরে উপলব্ধ হবে। কোম্পানি 3 মাস পর্যন্ত নো-কস্ট EMI ও 750 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার করছে।

Advertisement

OnePlus N6 Lite ফিচার্স ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এন6 লাইট 6.75 ইঞ্চি LCD ডিসপ্লে দিয়ে সজ্জিত, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD+রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 900 নিট ব্রাইটনেস (HBM) সাপোর্ট করে। স্ক্রিনে অ্যাকুয়া টাচ ফিচার আছে। তাই আঙুল ভেজা বা তেলতেলে থাকা অবস্থাতেও টাচস্ক্রিন ব্যবহার করা যাবে। ডিভাইসটি অক্টা-কোর Unisoc T7250 চিপসেটে রান করে।

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে f/2.2 অ্যাপারচার ও অটোফোকাস-সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ক্যামেরায় নাইট, টাইম-ল্যাপস, হাই-রেজ, ও প্রো-এর মতো শুটিং মোড পাওয়া যাবে। ফোনে UFS 2.2 ফ্ল্যাশ স্টোরেজ রয়েছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

OnePlus N6 Lite মডেলের 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি একবার চার্জে 26.8 ঘন্টা ইউটিউব ভিডিও প্লেব্যাক অফার করবে। সংস্থা আরও দাবি করছে যে, ফুল চার্জে 8.47 ঘন্টা গেম খেলা, 49.7 ঘন্টা ভয়েস কল, এবং 14.4 ঘন্টা ভিডিও কলে ফোনে কথা বলা যাবে। ব্যাটারি 15W ওয়্যার্ড চার্জিং ও 5W রিভার্স চার্জিং সমর্থন করে।

Advertisement

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন, ই-কম্প্যাস, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 10x ডিজিটাল জুম, 3.5 মিমি অডিও জ্যাক, ডুয়াল সিম কার্ড স্লট, ইত্যাদি। ক্রেতারা ফোনের বক্সেই চার্জার ও টাইপ-এ টু টাইপ-সি কেবল পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  2. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  3. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  4. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
  5. WhatsApp গ্রুপে চার নতুন ফিচার, চ্যাট ফিল্টার ও গ্রুপ স্টেটাস-সহ আর কী কী দেখুন
  6. Vi ডেটা ছাড়াই চারটি সস্তা রিচার্জ প্ল্যান আনল, 179 টাকায় আনলিমিটেড কলিং
  7. Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন
  8. Karbonn-এর 5G স্মার্টফোন 7,000mAh ব্যাটারি ও পিওর Android-এর সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. OnePlus Ace 7 সিরিজ 100W চার্জিং, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  10. OnePlus ফেস্টিভ অফার নিয়ে হাজির, স্মার্টফোন, ট্যাব, হেডফোন কিনুন সস্তায়
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.