OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা

OnePlus Nord 7-এর রিয়ার ক্যামেরা মডিউলের ভিতরে একটি RGB লাইট স্ট্রিপ থাকতে দেখা গিয়েছে।

OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা

Photo Credit: OnePlus

OnePlus Nord 7 is expected to succeed the Nord 6 (pictured)

হাইলাইট
  • OnePlus Nord 7-এর ক্যামেরা মডিউলের ভিতরে RGB লাইট স্ট্রিপ আছে
  • OnePlus Nord 7 চলতে পারে MediaTek Dimensity 8500 চিপসেটে
  • আগের Nord 6 মডেলের মতো ব্যাটারি ও চার্জিং স্পিড পেতে পারে Nord 7
বিজ্ঞাপন

OnePlus Nord 6 ভারতে লঞ্চ হয়েছিল গত এপ্রিলে। সঠিক দাম ও ভাল ফিচার্সের কারণে ফোনটি বাজারে সাড়া ফেলেছিল। 2026 সালের শেষে স্মার্টফোনটির আপগ্রেড ভার্সন OnePlus Nord 7 হঠাৎ আলোচনার কেন্দ্রে। এখন আসন্ন হ্যান্ডসেটটির সামনের ও পিছনের দু'দিকের ডিজাইন ফাঁস হয়েছে। ফ্রন্টে সাধারণ পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাচ্ছে। তবে ব্যাক প্যানেল নজর কাড়ছে বেশি। কারণ OnePlus Nord 7-এর রিয়ার ক্যামেরা মডিউলের ভিতরে একটি RGB লাইট স্ট্রিপ থাকতে দেখা গিয়েছে। এই ফোনের ডিসপ্লে, ব্যাটারি ক্যাপাসিটি, ও চিপসেট-সহ বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্যও প্রকাশ্যে এসেছে।

OnePlus Nord 7-এর ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হল

টিপস্টার অভিষেক যাদব OnePlus Nord 7 মডেলের কয়েকটি লাইভ ছবি হাতে পেয়েছেন বলে দাবি করেছেন। ছবিগুলি তিনি এক্সে পোস্ট করেছেন। ফোনের সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের ঠিক মাঝখানে পাঞ্চ হোল কাটআউটের সঙ্গে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাচ্ছে।

ওয়ানপ্লাস নর্ড 7-এর ব্যাক ক্যামেরা মডিউলের ভিতরে সেকেন্ডারি ক্যামেরা সেন্সরের ঠিক নিচে একটি লম্বালম্বি আরজিবি লাইট দেখা যাচ্ছে। মূলত এই ধরনের ডিজাইন জনপ্রিয় করার পিছনে নাথিংয়ের বড় ভূমিকা ছিল। কিন্তু ওয়ানপ্লাসে আরজিবি আলো কী কাজে ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

তবে অনুমান করা হচ্ছে, এটি নতুন মেসেজ, ফোন কল, এবং অন্যান্য নোটিফিকেশন এলে ব্যবহারকারীদের সতর্ক করতে পারে। এছাড়াও, নোটিফিকেশনের ধরন অনুযায়ী লাইটের রং কাস্টমাইজ করার সুবিধা থাকতে পারে। আবার গেম খেলার সময়ও লাইট জ্বলে উঠতে পারে। কারণ Nord সিরিজ গেমিংয়ের জন্যও পরিচিত।টিপস্টার তাঁর পোস্টে আরজিবি লাইটের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি।

তবে শুধু ছবি নয়, OnePlus Nord 7-এর কিছু মেজর স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। অভিষেকের দাবি, এই ফোনে 144 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত সুপার অ্যামোলেড থাকতে পারে। ফোনটিতে 9,000mAh ব্যাটারি থাকবে৷ এটি 80W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। Nord 6-এও একই ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং সাপোর্ট ছিল। পারফরম্যান্সের জন্য ফোনে MediaTek Dimensity 8500 প্রসেসর থাকতে পারে।

প্রসঙ্গত, OnePlus Nord 6 ভারতে লঞ্চের সময় দাম ছিল 38,999 টাকা। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। কিন্তু মেমরি চিপের মূল্যবৃদ্ধির কারণে বিগত কয়েক মাসে ফোনটির দাম একাধিকবার বাড়ানো হয়েছে। এখন বেস মডেল কিনতে 46,999 টাকা খরচ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 7: ওয়ানপ্লাসে এবার RGB লাইট, নতুন নর্ড ফোনের ডিজাইন ঘিরে চর্চা
  2. 350 কোটির বেশি পাসওয়ার্ড, ইউজারনেম, ডকুমেন্ট অনলাইনে ফাঁস, উদ্বেগ বিশ্বজুড়ে
  3. WhatsApp ওয়েব ব্যবহারে হ্যাকিংয়ের ঝুঁকি, এই কাজগুলো না করলে বিপদ
  4. BGMI Air এখন Android ফোনে খেলার সুযোগ, কীভাবে ডাউনলোড করবেন?
  5. AI এতটাই শক্তিশালী যে প্রকাশ করলেই বিপদ, নতুন মডেল নিয়ে উদ্বেগে OpenAI ও Anthropic
  6. Motorola Edge 70 Neo: 35 হাজারের কমে মোটোরোলার নতুন ফোন হাজির
  7. Jio-র হ্যাপি নিউ ইয়ার অফারে 15 টাকা থেকে আনলিমিটেড 5G, আর কী সুবিধা
  8. বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে GTA 6 এবার নিষেধাজ্ঞার মুখে
  9. Nvidia-র CEO পদে ফিরলেন জেনসেন হুয়াং, বড় সিদ্ধান্ত মার্কিন চিপ নির্মাতার
  10. Samsung Galaxy S27 Pro লিস্টেড হল ভারতের BIS ওয়েবসাইটে, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »