OnePlus Turbo 6X সিরিজ 10 জুন লঞ্চ হচ্ছে, সস্তায় 8,000mah ব্যাটারি, মনোরম AMOLED ডিসপ্লে থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 8 জুন 2026 13:35 IST
হাইলাইট
  • OnePlus Turbo 6X Pro স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে
  • ফোনটি MediaTek Dimensity 7400 Super প্রসেসরে চলবে
  • স্ট্যান্ডার্ড OnePlus Turbo 6X ও Pro ভার্সনে 50MP মেইন ক্যামেরা থাকবে

OnePlus Turbo 6X Pro is confirmed to feature a Samsung AMOLED display

Photo Credit: OnePlus

OnePlus Turbo 6X সিরিজ চলতি সপ্তাহে আত্মপ্রকাশ করছে। এই সিরিজের অধীনে OnePlus Turbo 6X ও OnePlus Turbo 6X Pro জুন 10 (বুধবার) চীনে লঞ্চের ঘোষণা হয়েছে। উভয় ফোনের ডিজাইন এবং ডিটেলস আগেই ফাঁস হয়েছিল। সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে Pro ভ্যারিয়েন্টের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করেছে। OnePlus Turbo 6X Pro বিশাল 8,000mAh ব্যাটারিতে চলবে বলে কনফার্ম করা হয়েছে। ডিভাইসটি 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, এবং 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে।

OnePlus Turbo 6X Pro স্পেসিফিকেশন, ফিচার্স

ওয়ানপ্লাস টার্বো 6এক্স প্রো স্যামসাং-এর তৈরি 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে। সংস্থা দাবি করছে, এটি উন্নত আউটডোর ভিজিবিলিটি প্রদান করার ফলে উজ্জবল সূর্যের আলোতেও স্ক্রিনের কনটেন্ট তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যাবে। এছাড়াও, এতে ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং ফিচার থাকবে, যা ফ্লিকার কমিয়ে আরামদায়ক দেখার অভিজ্ঞতা দিতে পারবে।

Advertisement

OnePlus Turbo 6X Pro একাধিক IP রেটিংয়ের সঙ্গে আসছে। এতে IP66, IP68, ও IP69 স্তরের প্রোটেকশন থাকার ফলে জল বা ধুলো ডিভাইসের কোনও ক্ষতি করতে পারবে না। পারফরম্যান্সের কথা বললে, এটি Dimensity 7400 Super প্রসেসর দ্বারা চালিত হবে। স্মার্টফোনটি ব্ল্যাক (কালো) এবং অরেঞ্জ (কমলা) রঙে বেছে নেওয়া যাবে।

ওয়ানপ্লাস আরও জানিয়েছে, ফোনটি সাতটি মিলিটারি গ্রেড স্থায়িত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ, এটি  চরম তাপমাত্রা, আর্দ্রতা, আকস্মিক পতন, ও আঘাত সহ্য করতে সক্ষম। ওয়ানপ্লাসের আসন্ন ফোনের 8,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অন্য দিকে, স্ট্যান্ডার্ড OnePlus Turbo 6X সম্পর্কে অফিসিয়ালি বিশেষ কিছু জানায়নি। তবে ফাঁস হওয়া রিপোর্টে বলা হয়েছে, এতে FHD+ রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে 6.72 ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। ফোনটি রান করবে Dimensity 7360 Super প্রসেসরে।

Advertisement

ওয়ানপ্লাস টার্বো 6এক্স মডেলে পাওয়ার ব্যাকআপ দেবে 7,000mAh ব্যাটারি। যার সাথে 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সামনে মিলবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

অন্য দিকে, ওয়ানপ্লাস টার্বো 6এক্স প্রো মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে ক্যামেরা 16 মেগাপিক্সেল দেওয়ার সম্ভাবনা। ওয়ানপ্লাসের নতুন সিরিজ চীনে 1,500 RMB প্রাইস সেগমেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 21,200 টাকার সমান।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. এক হাতে iPhone, অন্য হাতে AI, নতুন CEO জন টার্নাসের সামনে Apple-এর ভবিষ্যৎ তৈরির কঠিন চ্যালেঞ্জ
  2. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  3. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  4. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  5. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  6. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  7. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  8. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  9. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  10. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.