OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
OnePlus Turbo 6X চীনে জুন 18 তারিখের আগে লঞ্চ হবে। খোদ সংস্থার চাইনিজ শাখার প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন। ফোনে 6.72 ইঞ্চি LCD ডিসপ্লে থাকবে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, ও 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং থাকতে পারে।