4230 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo A3s

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2018 15:44 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Oppo A3s
  • একটি মাত্র ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ করা হয়েছে
  • Oppo A3s এর দাম ১০,৯৯০ টাকা

 

গত সপ্তাহে  Gadget 360 আপনাদের জানিয়েছিল শিঘ্রই লঞ্চ হবে Oppo A3s। অবশেষে ভারতে লঞ্চ হল Oppo A3s। ভারতে একটি মাত্র ভেরিয়েন্টে Oppo A3s লঞ্চ করা হয়েছে। 2GB RAM আর 16 GB স্টরেজ ভেরিয়েন্টের Oppo A3s এর দাম ১০,৯৯০ টাকা। Oppo A3s এর অন্যতম প্রধান আকর্ষন এই ফোনের ডুয়াল ক্যামেরা সেট আপ, ‘সুপার ফুল স্ক্রিন ডিসপ্লে’ আর বিশাল 4230 mAh ব্যাটারি।

কোম্পানির দাবি এই প্রথম দক্ষিণ এশিয়ার কোন দেশে কোম্পানি 13MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে 8MP ফ্রন্ট ক্যামেরার ফোন লঞ্চ করল।

Oppo A3s এর দাম

ভারতে Oppo A3s এর দাম 10,990 টাকা। আগামী 15 জুলাই রবিবার থেকে Flipkart, Amazon, Paytm ও অন্যান্য অফলাইন স্টোর থেকে Oppo A3s কিনতে পাওয়া যাবে। ডার্ক পারপেল ও রেড কালার ভেরিয়েন্টে Oppo A3s পাওয়া যাবে।

Oppo A3s স্পেসিফিকেশান

ডুয়াল সিম Oppo A3s এ Android 8.1 Oreo বেসড কোম্পানির নিজস্ব ColorOS 5.1 স্কিন চলবে। Oppo A3s এ থাকবে একটি 6.2 ইঞ্চি HD+ ‘সুপার ফুল স্ক্রিন’ ডিসপ্লে। Oppo A3s এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 450 চিপসেট। এর সাথেই থাকবে 2GB RAM। Oppo A3s এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সার 13MP। এর সাথেই থাকবে একটি 2MP সেকেন্ডারি সেন্সার ও LED ফ্ল্যাশ। সেলফি তোলা ও ভিডিও কলিং এর জন্য Oppo A3s তে থাকছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা।

16GB ইন্টারনাল স্টোরেজ অপশানে Oppo A3s পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Oppo A3s এ থাকবে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Oppo A3s এর  ভিতরে একটি 4230 mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Oppo
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  2. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  3. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
  4. ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন
  5. Spotify প্রিমিয়ামের বার্ষিক প্ল্যানের দাম একলাফে প্রায় 600 টাকা কমল, অফার সীমিত সময়ের
  6. ফোন কেনা আরও খরচের, 10,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিল iQOO এবং Redmi
  7. BSNL-এর বড় ঘোষণা, 1 টাকার রিচার্জে আনলিমিটেড কলিং ও প্রতিদিন ফ্রি ডেটা
  8. 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে Moto G Max লঞ্চ হল ভারতে
  9. ChatGPT ও Gemini-কে টক্কর দিতে বড় চাল Microsoft-এর, নতুন Copilot সুপার অ্যাপ আসছে
  10. 30,500 টাকা কমল Samsung Galaxy S26 সিরিজের দাম, ফ্রিডম সেল উপলক্ষে বাম্পার অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.