Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 27 জুলাই 2026 13:32 IST
হাইলাইট
  • Oppo A7 Pro Max ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি চালিত স্মার্টফোন হবে
  • স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে
  • Oppo A7 Pro Max-এর ফার্স্ট লুক প্রকাশ হয়েছে

Oppo A7 Pro Max has a 10,000mAh battery with support for 80W fast charging

Photo Credit: Oppo

Oppo A7 Pro Max খুব শীঘ্রই বাজারে আসতে পারে। কোম্পানি অবশেষে আসন্ন স্মার্টফোনটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। অফিসিয়াল টিজারে আসন্ন ফোনের পিছনের অংশের ডিজাইন দেখিয়েছে তারা। এটি Oppo A7 সিরিজের প্রথম মডেল তথা ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি পরিচালিত হ্যান্ডসেট হতে চলেছে। এই ফোনে 10,000mAh ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Oppo A7 Pro Max ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon প্রসেসরে চলবে। আপকামিং Oppo ফোনে আর কী কী চমক থাকবে, তা বিস্তারিত জানতে প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Oppo A7 Pro Max-এর অফিসিয়াল টিজার প্রকাশ হল

ডিজাইনের দিক থেকে Oppo A7 Pro Max মডেলের পিছনে সামান্য উঁচু আয়তাকার ক্যামেরা মডিউল লক্ষ্য করা যাচ্ছে। ক্যামেরা সেন্সরগুলি বাম দিকে রাখা হয়েছে এবং ডান দিকে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট বর্তমান। এছাড়াও, ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল কী আছে।

ওপ্পো এ7 প্রো ম্যাক্স-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ব্যাটারি। টিজার পোস্টারের ফুটনোট অনুসারে, ফোনটি 10,000mAh ব্যাটারির সঙ্গে আসবে। অর্থাৎ, এটি ব্র্যান্ডের যে কোনও স্মার্টফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হতে চলেছে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনের ওজন 226 গ্রাম ও পুরুত্ব 8.47 মিমি। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

রিপোর্ট বলছে, Oppo A7 Pro Max ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সফটওয়্যারের দিক থেকে এতে ColorOS 6 প্রি-ইনস্টলড থাকবে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

এছাড়াও, আসন্ন Oppo স্মার্টফোনে 6.78 ইঞ্চি ওলেড ডিসপ্লে থাকতে পারে। এটি 1.5K রেজোলিউশন ও স্মুথ 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Advertisement

Geekbench লিস্টিং অনুসারে, Oppo A7 Pro Max অক্টা-কোর Snapdragon 4 Gen 5 প্রসেসর ব্যবহার করবে, যা মে মাসে প্রকাশ হয়েছিল।ফোনটি 12 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 512 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। কোম্পানি তাড়াতাড়িই লঞ্চের তারিখ ও স্পেসিফিকেশন সম্পর্কিত অন্যান্য তথ্য ঘোষণা করবে বলে আশা করা যায়।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.