লঞ্চের আগেই Oppo F11 Pro ফোনের ভিডিও ফাঁস হল ইন্টারনেটে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 ফেব্রুয়ারি 2019 11:56 IST
হাইলাইট
  • Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • 5 মার্চ ভারতে লঞ্চ হবে Oppo F11 Pro

5 মার্চ ভারতে লঞ্চ হবে Oppo F11 Pro

5 মার্চ ভারতে লঞ্চ হবে Oppo F11 Pro। লঞ্চের আগেই ইন্টারনেটে এই ফোনের ভিডিও ফাঁস হয়ে গেল। ছোট্ট একটি ভিডিওতে এক ব্যাক্তির হাতে Oppo F11 Pro ফোনটি সামনে ও পিছন থেকে দেখা গিয়েছে। ভিডিওটি রেকর্ড করার সময় ফোনে ক্যামেরা অ্যাপ ওপেন করা ছিল। ফোনের পিছনে গ্রেডিয়েন্ট ফিনিশ, ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছে। Boby Do নামে এক টুইটার গ্রাহক এই ভিডিও প্রকাশ করেছেন।

Oppo F11 Pro ফোনে থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।  তবে ঠিক কোন সেন্সার ব্যবহার হবে তা জানানো হয়নি।  ফোনের পিছনে উপর নিচে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে।

Advertisement

কম আলোতে আরও ভাল ছবি তোলার জন্য Oppo F11 Pro ফোনে বিশেষ নাইট মোড থাকছে।  এছাড়াও ফোনের ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবির মান উন্নত করা হবে।  কম আলোতে স্ট্যাবিলাইজেশনে কাজে লাগবে  এই ফিচার।

 

সম্প্রতি YouTube এ Oppo F11 Pro ফোনের একটি টিজার ফাস হয়েছিল। 30 সেকেন্ডের এই ভিডিওতে ফোনের উপরে একটি পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছিল। গত বছর লঞ্চ হওয়া Vivo Nex ফোনে একই ডিজাইন দেখা গিয়েছিল। এই ফোনের ডুয়াল ক্যামেরার নীচে থাকছে LED ফ্ল্যাশ। এছাড়াও ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  2. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  3. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  4. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  5. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  6. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  7. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  8. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  9. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  10. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.