2,000 টাকা পরর্যন্ত সস্তা হল Oppo F11 আর Oppo F11 Pro। চলতি বছর মার্চ মাসে ভারতে এই দুই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। অগাস্ট মাসে সাময়িকভাবে এই দুই ফোনের দাম কমিয়েছিল Oppo। আবার সস্তা হল এই দুই ফোন।
Oppo F11 Pro ফোনে প-আপ সেলফি ক্যামেরা থাকছে
2,000 টাকা পরর্যন্ত সস্তা হল Oppo F11 আর Oppo F11 Pro। চলতি বছর মার্চ মাসে ভারতে এই দুই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। অগাস্ট মাসে সাময়িকভাবে এই দুই ফোনের দাম কমিয়েছিল Oppo। আবার সস্তা হল এই দুই ফোন। ইতিমধ্যেই নতুন দামে বিভিন্ন অফলাইন ও অনলাইন স্টোরে বিক্রি শুরু হয়েছে Oppo F11 আর Oppo F11 Pro। Oppo F11 Pro তে পপ-আপ সেলফি ক্যামেরা থাকলেও Oppo F11 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ।গত সপ্তাহে Oppo F11 ফোনের 4GB RAM ভেরিয়েন্টের দাম কমেছিল। এবার সস্তা হল 6GB RAM ভেরিয়েন্টের Oppo F11।
Oppo F11 ফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 16,990 টাকা। আগে 17,990 টাকায় এই ফোন পাওয়া যেত। গত সপ্তাহে 4GB RAM ভেরিয়েন্টে Oppo F11 এর দাম 16,990 টাকা থেকে কমে 14,990 টাকা হয়েছিল।
অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে Oppo F11 Pro ফোনের দাম 21,990 টাকা থেকে কমে 19,990 টাকা হয়েছে। Amazon আর Flipkart থেকে ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
Oppo F11 স্পেসিফিকেশান
Oppo F11 ফোনে থাকছে প্রায় একই স্পেসিফিকেশান। তবে পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে ডিসপ্লে নচের মধ্যে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4,020 mAh ব্যাটারি, 4GB RAM আর 128GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Meta Muse AI Agent Arrives on Mac With Support for Complex Tasks: What to Know
WhatsApp Could Bring New Theme Categories and Wallpapers to Android
Mivi One 5G Camera Details Revealed, Mivi Care+ Support Teased Ahead of Launch