এই বছরেই ভারতে এই দুই ফোন লঞ্চ করেছিল Oppo। Oppo F11 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকলেও Oppo F11 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ।
সস্তা হল Oppo F11 আর F11 Pro
ভারতে Oppo F11 আর Oppo F11 Pro ফোনের দাম 2,000 টাকা পর্যন্ত কমলো। অনলাইন ও অফলাইন স্টরে সস্তা হয়েছে এই দুই স্মার্টফোন। এই বছরেই ভারতে এই দুই ফোন লঞ্চ করেছিল Oppo। Oppo F11 Pro ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকলেও Oppo F11 ফোনে রয়েছে ওয়াটারড্রপ নচ।
সস্তা হয়ে Oppo F11 এর বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 16,990 টাকায়। আগে 17,990 টাকায় এই ফোন পাওয়া যেত। 6GB RAM আর 128GB স্টোরেজে F11 কিনতে 17,990 টাকা খরচ হবে। Flipkart আর Amazon থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
2,000 টাকা সস্তা হয়ে 6GB RAM + 128GB স্টোরেজে Oppo F11 Pro কিনতে 21,990 টাকা খরচ হবে। বেস ভেরিয়েন্টে এই ফোনের দাম কমে হয়েছে 20,990 টাকা। Flipkart আর Amazon থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই স্মার্টফোন।
Oppo F11 Pro তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 64GB স্টোরেজ। Oppo F11 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Color OS 6 স্কিন।
Oppo F11 Pro ফোনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। । সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য পপ-আপ ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল সেন্সার। থাকছে একাধিক শুটিং মোড।
কানেক্টিভিটির জন্য Oppo F11 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। থাকছে 4,000 mAh ব্যাটারি। VOOC Flash Charge 3.0 এর মাধ্যমে জলদি চার্জ হবে এই ফোনের ক্যামেরা।
Oppo F11 ফোনে থাকছে প্রায় একই স্পেসিফিকেশান। তবে পপ-আপ সেলফি ক্যামেরার পরিবর্তে ডিসপ্লে নচের মধ্যে থাকছে সেলফি ক্যামেরা। থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 4,020 mAh ব্যাটারি, 4GB RAM আর 128GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile