আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 8 এপ্রিল 2026 21:07 IST
হাইলাইট
  • Oppo F33 সিরিজে দু'টি মডেল লঞ্চ হবে
  • Oppo F33 Pro দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরার সাথে আসছে
  • এটি AI গ্রুপফি এক্সপার্ট ও AI পোট্রেট গ্লো ফিচার অফার করবে

OPPO F33 Pro will feature a 50MP ultra-wide front camera with a 100-degree field of view

Photo Credit: Oppo

Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে আসছে। Oppo F33 ও Oppo F33 Pro এপ্রিল 15 এ দেশে লঞ্চ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওপ্পো তাদের আসন্ন ফোনদ্বয়ের ছবি, গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ফিচার্স, ও কালার অপশন প্রকাশ করেছে। Oppo F33 সিরিজের উভয় মডেলের অন্যতম বৈশিষ্ট্য হল উন্নত ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এটি গ্রুপ সেলফির জন্য বিশেষভাবে বানানো হয়েছে যাতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ফ্রেমে আসতে পারে। হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারে সমান গুরুত্ব দিয়ে একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ইমেজিং ফিচার যুক্ত করেছে সংস্থা।

Oppo F33 Series স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো এফ33 প্রো একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে আসছে। এতে f/2.0 অ্যাপারচার ও 18 মিমির একটি আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। স্মার্ট অটো সুইচ ফিচার রয়েছে, যা প্রয়োজন ও পরিস্থিতি অনুসারে নিজে থেকেই 0.6x মোডে চলে যায়। সিস্টেমটি iPhone 17-এর সেন্টার স্টেজ প্রযুক্তির মতো কাজ করবে, যেখানে ফ্রেম নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে বেশি মানুষকে ফ্রেমের মধ্যে নিয়ে আসে।

Oppo F33 Pro 5G-এর সেলফি ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। এটি AI গ্রুপফি এক্সপার্ট, কালারফুল ফ্রন্ট ফিল লাইট, এবং AI পোট্রেট গ্লো ফিচার অফার করবে। ডুয়াল ভিউ ভিডিও ফিচারের মাধ্যমে একইসঙ্গে পিছনের ও সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। ফ্রন্ট ক্যামেরায় থাকা বিশেষ অ্যালগরিদম ছয়টি মুখ শনাক্ত করতে পারে।

Oppo F33 Pro-এর সামনে 6.57 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকছে। ফোনটির ওজন 194 গ্রাম। পুরো F33 সিরিজে একই ধরনের রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর নিয়ে গঠিত হবে। অনুমান করা হচ্ছে, বেস এবং প্রো মডেলের প্রধান পার্থক্য হবে ফ্রন্ট ক্যামেরা।

Oppo F33 সিরিজের নতুন 'Starry Sea Lens' ক্যামেরা মডিউল আছে, যার ভিতরে দু'টি সেন্সর ভার্টিক্যালি বসানো হয়েছে। পাশে একটি অরা রিং আছে। মিস্টি ফরেস্ট কালার অপশনে ব্যাক প্যানেলে পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন দেখা গিয়েছে। এছাড়াও, স্টারি ব্লু ও প্যাশন রেড কালার অপশনে উপলব্ধ হবে।

রিপোর্ট বলছে, Oppo F33 Pro ভারতে 35,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে। পূর্বসূরী Oppo F31 Pro গত বছর লঞ্চ হওয়ার সময় দাম ছিল 26,999 টাকা (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ)। উত্তরসূরী মডেলে MediaTek Dimensity 6360 Max প্রসেসর, 7,000mAh ব্যাটারি, রিভার্স চার্জিং সাপোর্ট, এবং IP69K রেটিং পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  2. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  3. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  4. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  5. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  6. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  7. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  8. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  9. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  10. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.