Oppo F33 Pro Specifications

Oppo F33 Pro Specifications - ख़बरें

  • 50MP সেলফি ক্যামেরা, 80W চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G ফোনের সেল শুরু হল
    Oppo F33 Pro 5G-এর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ রয়েছে৷ 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা। এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এটি গ্রুপ সেলফির জন্য বিশেষভাবে বানানো হয়েছে যাতে একসঙ্গে বেশি সংখ্যক মানুষ ফ্রেমে আসতে পারে। তাই Oppo তাদের নতুন মডেলকে AI গ্রুপ সেলফি এক্সপার্ট হিসেবে দাবি করছে।
  • Oppo F33 5G মজবুত ডিজাইন ও লম্বা ব্যাটারি লাইফ নিয়ে লঞ্চ হল, হাত থেকে পড়লেও ক্ষতি হবে না
    Oppo F33 5G আজ Oppo F33 Pro 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। ফোনের চ্যাসিসে এরোস্পেস-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। এটি মাল্টি-লেয়ার এয়ারব্যাগ কুশনিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে ফোম এবং সিলিকন প্যাড ব্যবহার করে ইমপ্যাক্ট শোষণ করা হয়। ফলে ক্যামেরা, স্পিকার, ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সুরক্ষিত থাকবে।
  • Oppo F33 Pro 5G ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম জেনে নিন
    Oppo F33 Pro 5G আজ স্ট্যান্ডার্ড Oppo F33 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সাথে এসেছে। এতে ডায়মন্ড স্ট্রাকচার বিল্ড এবং 360 ডিগ্রি আর্মর বডি আছে। এটি 7,000mAh ব্যাটারি, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকারের মতো ফিচার্স নিয়ে এসেছে। এক ক্লিকে নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নিন।
  • Oppo A6s Pro লঞ্চ হল, 16MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি আছে, দাম জেনে নিন
    Oppo A6s Pro আজ চীনে লঞ্চ হল। এটি Oppo F33 সিরিজের অধীনে আগামীকাল ভারতে আসছে। এই স্মার্টফোনে 7,000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Dimensity 6360 Max প্রসেসর, 4,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP69K রেটিং, 80W ফাস্ট চার্জ, স্টেরিও স্পিকার, ইনফ্রারেড সেন্সর রয়েছে।
  • আইফোনের মতো সেলফি ক্যামেরা নিয়ে Oppo F33 Series আগামী সপ্তাহে ভারতে লঞ্চের ঘোষণা হল
    Oppo F33 সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় f/2.0 অ্যাপারচার ও 18 মিমির একটি আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। এতে স্মার্ট অটো সুইচ ফিচার আছে, যা পরিস্থিতি অনুসারে নিজে থেকেই 0.6x মোডে চলে যায়। সিস্টেমটি iPhone 17-এর সেন্টার স্টেজ প্রযুক্তির মতো কাজ করবে, যেখানে ফ্রেম নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে বেশি মানুষকে ফ্রেমের মধ্যে নিয়ে আসে। ফ্রন্ট ক্যামেরায় থাকা বিশেষ অ্যালগরিদম ছয়টি মুখ শনাক্ত করতে পারে।
  • Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
    Oppo F33 Pro ভারতে এপ্রিল 14 লঞ্চ হবে। স্ট্যান্ডার্ড Oppo F33 মডেল একই তারিখে এ দেশে আসবে। Pro ভ্যারিয়েন্টের দাম 35,000 টাকার মধ্যে থাকতে পারে। এতে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »