Oppo F33 5G ফ্লিপকার্ট, অ্যামাজন, ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Photo Credit: Oppo
Oppo F33 5G packs a 7,000mAh battery
Oppo F33 5G আজ Oppo F33 Pro 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। এটি পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি ও 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পেয়েছে। ডিভাইসকে জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে IP66 + IP68 + IP69 ট্রিপল রেটিং রয়েছে। ফোনের চ্যাসিসে এরোস্পেস-গ্রেড AM04 অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে। ভিতরে কলিশন বিম থাকার ফলে আঘাত সহ্য করার ক্ষমতা বেড়েছে। এছাড়াও, Oppo F33 5G মাল্টি-লেয়ার এয়ারব্যাগ কুশনিং সিস্টেম দিয়ে সজ্জিত। এতে ফোম এবং সিলিকন প্যাড ব্যবহার করে ইমপ্যাক্ট শোষণ করা হয়। ফলে ক্যামেরা, স্পিকার, ও ব্যাটারির মতো গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার সুরক্ষিত থাকে।
Oppo F33 5G-এর দাম 31,999 টাকা থেকে শুরু হচ্ছে৷ বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 34,999 টাকা ও 37,999 টাকা রাখা হয়েছে।
Oppp F33 সিরিজের এই ফোন Amazon, ফ্লিপকার্ট, এবং ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি করা হবে। এটি ফরেস্ট গ্রীন এবং পার্ল হোয়াইট কালার অপশনে উপলব্ধ। কোম্পানি লঞ্চ অফার হিসেবে ফোনের সাথে অর্ধেক দামে (1,499 টাকা) Enco Buds 3 Pro কেনার সুযোগ দিচ্ছে। নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 10 শতাংশ অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে।
ওপ্পো এফ 33 5G ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে f/1.8 অ্যাপারচার, 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ও অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) মনোক্রোম সেন্সর আছে। ফ্রন্ট ক্যামেরায় 85 ডিগ্রি ফিল্ড অফ ফিউ সহ একটি 16 মেগাপিক্সেল সেন্সর থাকছে। উভয় ক্যামেরা পোট্রেট, নাইট, হাই-রেজ, ডুয়াল ভিউ ভিডিও, এবং আন্ডারওয়াটারের মতো শুটিং মোড অফার করে।
Oppo F33 5G একটি 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, FHD রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1,400 নিট পিক ব্রাইটনেস, ও 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
ওপ্পোর এই নতুন স্মার্টফোন MediaTek Dimensity 6360 Max প্রসেসর ও Mali G57 MC2 জিপিইউ-এর সাথে এসেছে। এতে Android 16 ভিত্তিক ColorOS 16.0 প্রি-ইনস্টল করা আছে। ডিভাইসের ব্যাটারি 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
প্রসঙ্গত, Oppo F33 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা। স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের মধ্যে পার্থক্য মূলত ডিজাইন এবং সেলফি ক্যামেরায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Noise Master Buds Open With Sound by Bose Technology Unveiled