Oppo F33 Pro 5G বিশাল 7,000mAh ব্যাটারি এবং IP69K জল ও ধুলো প্রতিরোধী রেটিংয়ের সাথে ভারতে লঞ্চ হয়েছে।
Photo Credit: Oppo
Oppo F33 Pro 5G has a 50-megapixel selfie camera
Oppo F33 Pro 5G আজ স্ট্যান্ডার্ড Oppo F33 5G-এর সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে। প্রো মডেলকে AI গ্রুপ সেলফি এক্সপার্ট হিসেবে দাবি করছে কোম্পানি। এটি একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অফার করে। এই স্মার্টফোনের ডিউরাবিলিটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ডায়মন্ড স্ট্রাকচার বিল্ড এবং 360 ডিগ্রি আর্মর বডি যুক্ত আছে। Oppo F33 Pro 5G বিশাল 7,000mAh ব্যাটারি, IP69K রেজিস্ট্যান্স, ইনফ্রারেড সেন্সর, হাই-রেজ অডিও, ও স্টেরিও স্পিকারের মতো ফিচার্স নিয়ে এসেছে। চলুন নতুন ফোনের দাম ও সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Oppo F33 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 37,999 টাকা ও 40,999 টাকা৷ ফোনটির সাদা রঙে (মিস্টি ফরেস্ট) পাইন গাছের সিলুয়েট সহ অভিনব ডিজাইন দেখা যায়। এছাড়াও, এটি প্যাশন রেড ও স্টারি ব্লু কালার অপশনে উপলব্ধ হবে।
নতুন ফোনটি এপ্রিল 23 থেকে Amazon, ফ্লিপকার্ট, ও ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি করা হবে। পূর্বসূরী F31 Pro 5G-এর তুলনায় নতুন মডেল দেখতে সম্পূর্ণ আলাদা। এতে 'Starry Sea Lens' ক্যামেরা মডিউল আছে, যার ভিতরে একটি অরা রিংয়ের সাথে দুইটি সেন্সর ভার্টিক্যালি বসানো হয়েছে।
ওপ্পো এফ 33 প্রো মডেলের মূল আকর্ষণ হল সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় 100 ডিগ্রি ফিল্ড অফ ফিউ থাকছে। ফলে বেশি মানুষকে ফ্রেমের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। এটি AI গ্রুপফি এক্সপার্ট, কালারফুল ফ্রন্ট ফিল লাইট, AI পোট্রেট গ্লো, এবং পপআউট ফিচার্স অফার করবে। ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তির মাধ্যমে পিছনের এবং সামনের ক্যামেরা দিয়ে একইসঙ্গে ভিডিও রেকর্ড করা যাবে।
Oppo F33 Pro 5G ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার, 76 ডিগ্রি ফিল্ড অফ ভিউ, এবং অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4) মনোক্রোম সেন্সর আছে। ডিভাইসের ব্যাটারি 80W SuperVOOC ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ওপ্পোর নয়া স্মার্টফোন 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি FHD+ রেজোলিউশন (2,372 x 1,080 পিক্সেল), 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.07 বিলিয়ন কালার, এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Oppo F33 Pro 5G-তে MediaTek Dimensity 6360 Max প্রসেসর দেওয়া হয়েছে। ফোনের তাপমাত্রা কন্ট্রোল করবে 4,289 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক ColorOS 16.0 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,805
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
OnePlus Ace 7 Series Specifications Leaked, Could Launch in India as OnePlus 16R